অসুস্থতার
কারণে জাপানে এশিয়ান গেমসে না খেলেই থেকে
দেশে ফিরতে হয়েছিল নাজমুল হোসেন শান্তকে। এবার শারীরিকভাবে সুস্থ হয়ে বাংলাদেশ টেস্ট দলের সঙ্গে যোগ দিতে আজ সন্ধ্যায় সংযুক্ত
আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছাড়বেন জাতীয় টেস্ট দলের অধিনায়ক। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আজ সন্ধ্যায় শান্ত
আমিরাতের পথে রওনা হবেন। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট সামনে রেখে ইতোমধ্যে আমিরাতে অবস্থান করছে বাংলাদেশ দল। গত ২৮ সেপ্টেম্বর
জাপানের নাগোয়ায় এশিয়ান গেমস চলাকালে জ্বরে আক্রান্ত হন শান্ত। পরীক্ষায়
তার শরীরে সংক্রমণের প্রমাণ পাওয়া গেলেও ইনফ্লুয়েঞ্জা ও কোভিড-১৯
পরীক্ষার ফল ছিল নেগেটিভ।