দীর্ঘদিনের পিঠের সমস্যায় ভুগছিলেন নেদারল্যান্ডসের ডিফেন্ডার ম্যাথিয়াস ডি লিট। তবে বিশ্বকাপকে সামনে রেখে অস্ত্রোপচার এড়িয়ে চলেছিলেন তিনি। কিন্তু লাভ হল না, শেষপর্যন্ত বিশ্বকাপের ২৬ দিন আগে তাকে যেতে হল ছুরি কাঁচির নিচে। পিঠে অস্ত্রোপচারের কারণে ডাচদের দল থেকে ছিটকে গেছেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা।ইউনাইটেডের এক বিবৃতিতে বলেছে, ‘পিঠের চোটের চিকিৎসায় ডি লিটের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তার পুনর্বাসন প্রক্রিয়া জুড়ে নিষ্ঠার সাথে কাজ করার পর, এই সিদ্ধান্ত নেয়া হয়েছিল। ২৬ বর্ষী ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার নভেম্বর ৩০ তারিখ ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জয়ের পর থেকে আর খেলেননি। সেসময় ইউনাইটেডের তৎকালীন কোচ রুবেন আমোরিম বলেছিলেন, ‘এটি একটি সামান্য সমস্যা এবং আশা করছি যে চার দিন পর ওয়েস্ট হ্যামের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচে ডাচম্যান ফিরে আসবেন। অবশ্য কোচের কথা তেমনটা ঘটেনি। অসংখ্য আশার বার্তা দেয়া সত্ত্বেও এবং বর্তমান কোচ মাইকেল ক্যারিক বারবার বলার পরেও ক্লাব অস্ত্রোপচারের কথা ভেবেছিল। কিন্তু গত মাসে ক্যারিংটনের অনুশীলন মাঠে ডি লিটের দৌড়ানোর সর্বশেষ প্রচেষ্টাটি কোনো ইতিবাচক ফল বয়ে আনেনি। আগামী ১৪ই জুন জাপানের বিপক্ষে নেদারল্যান্ডস তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে। অন্যদিকে ইউনাইটেড আশা করছে, ডি লিট চোট কাটিয়ে ২০২৬-২৭ মৌসুমের শুরুর দিকের ফিরবেন। অস্ত্রোপচারের পর ডি লিট বলেছেন, ‘নভেম্বর থেকে আমি আমার ভালোবাসার কাজ, অর্থাৎ ফুটবল খেলায়, ফিরে আসার জন্য সবকিছুই করেছি। প্রতিটি সেশনে নিজেকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছি এবং সবরকম বিকল্প খতিয়ে দেখেছি। আমার কর্মজীবনের কঠিন সময়ে যারা আমাকে সমর্থন করেছেন, তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ। যত দ্রুত সম্ভব ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিনিধিত্ব করতে এবং আমাদের অসাধারণ সমর্থকদের সামনে খেলতে আমি আগের মতোই দৃঢ়প্রতিজ্ঞ।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026