বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেনের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মোবাইল কোর্ট, ৭ জনের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে ১১ মাসের শিশু অপহরণের ৩৫ ঘণ্টা পর উদ্ধার, দম্পতি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে জেলা তথ্য অফিসের আয়োজনে ফ্যামিলি সমাবেশ ১৫০ বছর পর ফিরল হারিয়ে যাওয়া পাখি ৮০-১০০ কেজি ওজনের মানুষও ভাসছেন শালুক পাতায় রক্তে প্লাটিলেট বাড়াবে যেসব খাবার শি জিনপিংয়ের ঐতিহাসিক সফর ঘিরে হোয়াইট হাউসে বর্ণাঢ্য আয়োজন ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার : সেরা অভিনেতা কার্তিক-মামুট্টি, সেরা অভিনেত্রী ইয়ামি দীর্ঘ লড়াই শেষে ক্যান্সার জয়, ফের পর্দায় ফিরছেন ভারতীয় অভিনেত্রী দীপিকা
Printed on: September 23, 2026
September 23, 2026
বিনোদন
বিনোদন

দীর্ঘ লড়াই শেষে ক্যান্সার জয়, ফের পর্দায় ফিরছেন ভারতীয় অভিনেত্রী দীপিকা

Published: September 23, 2026 at 11:32 AM
দীর্ঘ লড়াই শেষে ক্যান্সার জয়, ফের পর্দায় ফিরছেন ভারতীয় অভিনেত্রী দীপিকা

দীর্ঘ বিরতির পর আবারও কাজের জগতে ফিরছেন ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কক্কর। তবে আপাতত কোনো ধারাবাহিকে দেখা যাবে না তাঁকে। শারীরিক পরিস্থিতির কথা বিবেচনা করে দীর্ঘমেয়াদি টেলিভিশন প্রজেক্ট থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি নিজের ভ্লগে কাজে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন দীপিকা। স্বামী শোয়েব ইব্রাহিমের সঙ্গে একটি মিউজিক ভিডিওতে অভিনয়ের মাধ্যমে তাঁর কামব্যাক হচ্ছে। এরই মধ্যে মিউজিক ভিডিওটির শুটিং শেষ হয়েছে। শুটিংয়ের আগে নাচের রিহার্সালও করেছেন অভিনেত্রী। তবে দীর্ঘ বিরতির পর রিহার্সালে গিয়ে নিজের শারীরিক সক্ষমতার কিছুটা পরিবর্তন টের পেয়েছেন দীপিকা। জানিয়েছেন, নাচের অনুশীলনের সময় তাঁকে প্রায় ১০ মিনিট পরপর বিরতি নিতে হয়েছে। আগের তুলনায় শরীর অনেকটাই দুর্বল হয়ে পড়েছে বলেও জানান তিনি।


এই পরিস্থিতিতে আপাতত ধারাবাহিকে ফিরতে চাইছেন না দীপিকা। কারণ, নিয়মিত দীর্ঘ সময় শুটিং করার মতো শারীরিক অবস্থায় তিনি এখনও পৌঁছাননি। নিজের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে অভিনেত্রী জানিয়েছেন, প্রতিদিন শুটিং করা এখন তাঁর জন্য কঠিন। তবে ছোট পরিসরের কাজ দিয়ে ধীরে ধীরে ফেরার পরিকল্পনা রয়েছে তাঁর। চিকিৎসা চলাকালীন বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়া হওয়াকে স্বাভাবিকভাবেই দেখছেন অভিনেত্রী। আপাতত শারীরিক পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে ধীরে এগোতে চান তিনি।