বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেনের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মোবাইল কোর্ট, ৭ জনের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে ১১ মাসের শিশু অপহরণের ৩৫ ঘণ্টা পর উদ্ধার, দম্পতি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে জেলা তথ্য অফিসের আয়োজনে ফ্যামিলি সমাবেশ ১৫০ বছর পর ফিরল হারিয়ে যাওয়া পাখি ৮০-১০০ কেজি ওজনের মানুষও ভাসছেন শালুক পাতায় রক্তে প্লাটিলেট বাড়াবে যেসব খাবার শি জিনপিংয়ের ঐতিহাসিক সফর ঘিরে হোয়াইট হাউসে বর্ণাঢ্য আয়োজন ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার : সেরা অভিনেতা কার্তিক-মামুট্টি, সেরা অভিনেত্রী ইয়ামি দীর্ঘ লড়াই শেষে ক্যান্সার জয়, ফের পর্দায় ফিরছেন ভারতীয় অভিনেত্রী দীপিকা
Printed on: September 23, 2026
September 23, 2026
বিনোদন
বিনোদন

কাজের সমালোচনা আমার কাছে গুরুত্বপূর্ণ: মধুমিতা

Published: September 23, 2026 at 11:26 AM
কাজের সমালোচনা আমার কাছে গুরুত্বপূর্ণ: মধুমিতা

শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে অভিনেত্রী মধুমিতা সরকারের নতুন সিনেমা ‘অটবি’। ছবিটির প্রচারের ব্যস্ততার মধ্যেই নিজের নতুন চরিত্র, কাজের ধরন, ব্যক্তিগত জীবন এবং দর্শকদের প্রত্যাশা নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। ‘অটবি’তে দর্শক একেবারে ভিন্ন এক মধুমিতাকে দেখতে পাবেন বলে জানিয়েছেন তিনি। চরিত্রটি আগের কাজগুলোর তুলনায় অনেকটাই আলাদা এবং এতে মনস্তাত্ত্বিক দিক রয়েছে বলে জানান অভিনেত্রী। মধুমিতা বলেন, ‘অটবি’র চরিত্রটা আমার আগের কাজগুলোর থেকে অনেকটাই আলাদা। এই চরিত্রের মধ্যে একটা মনস্তাত্ত্বিক দিক রয়েছে, যেটা আমাকে প্রথম থেকেই টেনেছিল। একজন পরিচালক আমাকে এই ধরনের চরিত্রে দেখতে পেয়েছেন, কল্পনা করেছেন এটাই আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। কারণ অভিনেত্রী হিসেবে আমি একই জায়গায় আটকে থাকতে চাই না।’


একসময় নিয়মিত অনেক কাজ করলেও এখন বেছে বেছে কাজ করছেন মধুমিতা। এর কারণ হিসেবে ব্যক্তিগত জীবনের জন্য সময় দেওয়ার বিষয়টি তুলে ধরেন তিনি।অভিনেত্রীর ভাষায়, ‘যখন খুব বেশি কাজ করতাম, তখন ব্যক্তিগত জীবনের জন্য সময় থাকত না। বাবা-মা আমার কাছে সব সময়েই খুব গুরুত্বপূর্ণ। পরে বুঝেছি, বয়সের সঙ্গে সঙ্গে আমাদের প্রায়োরিটি বদলায়। জীবনে শুধু কাজ করলেই তো হয় না, যাঁদের ভালোবাসি তাঁদের জন্যও সময় দিতে হয়।’


কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্যকে এখন তিনি গুরুত্ব দেন বলেও জানান। মধুমিতা বলেন, ‘আমি আমার পেশাকে খুব ভালোবাসি। কিন্তু ব্যক্তিগত জীবনকেও কম গুরুত্ব দিই না। আমার মনে হয়, জীবনে সাফল্য শুধু পেশাগত জায়গায় পাওয়া যায় না। মানুষ হিসেবে নিজের সম্পর্ক, পরিবার ও কাছের মানুষ—এই জায়গাগুলোও খুব গুরুত্বপূর্ণ।’ ‘অটবি’র গল্পে রহস্য ও মনস্তাত্ত্বিক টানাপোড়েন থাকায় চরিত্রটি ফুটিয়ে তুলতেও আলাদা প্রস্তুতি নিতে হয়েছে অভিনেত্রীকে। তিনি জানান, চরিত্রটির মনস্তত্ত্বই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। চোখের দৃষ্টি, মুখের অভিব্যক্তি ও শরীরী ভাষার মাধ্যমে চরিত্রের ভিন্নতা তুলে ধরতে হয়েছে তাকে।