বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেনের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মোবাইল কোর্ট, ৭ জনের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে ১১ মাসের শিশু অপহরণের ৩৫ ঘণ্টা পর উদ্ধার, দম্পতি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে জেলা তথ্য অফিসের আয়োজনে ফ্যামিলি সমাবেশ ১৫০ বছর পর ফিরল হারিয়ে যাওয়া পাখি ৮০-১০০ কেজি ওজনের মানুষও ভাসছেন শালুক পাতায় রক্তে প্লাটিলেট বাড়াবে যেসব খাবার শি জিনপিংয়ের ঐতিহাসিক সফর ঘিরে হোয়াইট হাউসে বর্ণাঢ্য আয়োজন ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার : সেরা অভিনেতা কার্তিক-মামুট্টি, সেরা অভিনেত্রী ইয়ামি দীর্ঘ লড়াই শেষে ক্যান্সার জয়, ফের পর্দায় ফিরছেন ভারতীয় অভিনেত্রী দীপিকা
Printed on: September 23, 2026
September 23, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

তুরস্কে স্কুলের সামনে বন্দুক হামলা, ১১ শিক্ষার্থী আহত

Published: September 23, 2026 at 11:14 AM
তুরস্কে স্কুলের সামনে বন্দুক হামলা, ১১ শিক্ষার্থী আহত

তুরস্কের পশ্চিমাঞ্চলের একটি উচ্চ বিদ্যালয়ের সামনে এক কিশোরের করা বন্দুক হামলায় অন্তত ১১ জন শিক্ষার্থী আহত হয়েছে। ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত হামলাকারীকে আটক করেছে। আঞ্চলিক গভর্নরের কার্যালয় সূত্রে জানা গেছে, স্থানীয় সময় মঙ্গলবার ইজমির রিসোর্ট শহরের নিকটবর্তী মানিসা প্রদেশের তুরগুতলু এলাকায় এই হামলার ঘটনা ঘটে। দেশটির বিচারমন্ত্রী আকিন গুরলেক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, এই হামলায় ১১ জন শিক্ষার্থী আহত হয়েছে, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। হামলা চালানো ওই অপ্রাপ্তবয়স্ক তরুণকে দ্রুত গ্রেপ্তার করে হেফাজতে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, এই হামলার পেছনের কারণ অনুসন্ধানে তদন্তকারীরা ওই কিশোরের বাবা-মা এবং দাদাকেন আটক করেছে।


ঘটনার সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। উদ্ধারকারী দল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পাশাপাশি উদ্বিগ্ন অভিভাবকরাও সেখানে ছুটে যান। স্থানীয় আইএইচএ বার্তা সংস্থাকে এক প্রত্যক্ষদর্শী বলেন, হঠাৎ গোলাগুলির শব্দ শুনে আমি ব্যালকোনিতে ছুটে যাই। ছেলেটি গালিগালাজ করতে করতে গলি দিয়ে হেঁটে যাচ্ছিল এবং চিৎকার করছিল। আরেক প্রত্যক্ষদর্শী জানান, তার হাতে থাকা বন্দুক দিয়ে সে মানুষের ওপর গুলি চালায়। কিন্তু তার হাতে রাইফেল থাকায় আমরা কেউ গিয়ে বাধা দিতে পারিনি।


ডিএইচএ সংবাদ সংস্থার প্রচারিত সিসিটিভি ফুটেজে দেখা যায়, কালো জিন্স, জ্যাকেট এবং সবুজ রঙের পোশাক পরা এক যুবক লম্বা ব্যারেলের একটি অস্ত্র হাতে নিয়ে যাচ্ছে। এনটিভি নিউজ চ্যানেল জানিয়েছে, ব্যবহৃত অস্ত্রটি ছিল একটি শটগান। পরবর্তীতে বিদ্যালয়ের বাইরে প্রচারিত ফুটেজে দেখা যায়, পুলিশ এক যুবককে মাটিতে ফেলে কাবু করছে এবং টেনে নিয়ে যাচ্ছে। সে সময় পাশেই এক নারী চিৎকার করছিলেন এবং উৎসুক জনতা সীমানা প্রাচীরের পাশ থেকে মোবাইলে ভিডিও করছিলেন।


বিচারমন্ত্রী গুরলেক এক্সে জানান, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। অস্ত্রটি কীভাবে ওই অপ্রাপ্তবয়স্ক কিশোরের হাতে এল, তা কার নজরদারিতে রাখা ছিল এবং ঘটনার আগে সেখানে কোনো বুলিং বা উত্ত্যক্ত করার অভিযোগ ছিল কি না; সব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয় ওই স্কুলে দিনের মতো সব ক্লাস স্থগিত ঘোষণা করেছে।