নারী টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে এক নতুন ইতিহাস রচনা করলেন পাকিস্তানের অধিনায়ক ও অলরাউন্ডার ফাতিমা সানা। জিম্বাবুয়ের বিরুদ্ধে মাত্র ১৫ বলে হাফ-সেঞ্চুরি পূরণ করে নারী ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ফিফটির বিশ্বরেকর্ড নিজের নামে করে নিয়েছেন তিনি। তাঁর এই টর্নেডো ব্যাটিংয়ের ওপর ভর করে সফরকারী জিম্বাবুয়েকে ১৩৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে পাকিস্তান। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক পাকিস্তান। ইনিংসের শুরু থেকেই জিম্বাবুয়ের বোলারদের ওপর চড়াও হন ফাতিমা সানা। খেলেন ১৯ বলে ৬২ রানের এক টোকাফাটা ইনিংস, যেখানে তাঁর স্ট্রাইক রেট ছিল চোখ কপালে তোলার মতো- ৩২৬! এই বিধ্বংসী ইনিংসে তিনি ১০টি চার এবং ২টি ছক্কা হাঁকান। এই কীর্তির মাধ্যমে তিনি নিউজিল্যান্ডের সোফি ডিভাইন, অস্ট্রেলিয়ার ফিবি লিচফিল্ড এবং ভারতের রিচা ঘোষের যৌথভাবে ধরে রাখা ১৮ বলের হাফ-সেঞ্চুরির রেকর্ডটি ভেঙে দেন। অধিনায়কের এই অনবদ্য ইনিংসের ওপর ভর করে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৩ রানের পাহাড়সম পুঁজি সংগ্রহ করে। জবাবে ২২৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ফাতিমা সানার বোলিং তোপের মুখেও পড়তে হয় জিম্বাবুয়েকে। ব্যাটিংয়ের পর বল হাতেও ১টি উইকেট নেন এই অলরাউন্ডার। শেষ পর্যন্ত ১৭.১ ওভারে মাত্র ৯০ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস। স্বভাবতই ম্যাচসেরার পুরস্কার ওঠে বিশ্বরেকর্ডধারী ফাতিমা সানার হাতে। ২৪ বছর বয়সী করাচিতে জন্ম নেওয়া ফাতিমা সানা গত কয়েক বছর ধরেই পাকিস্তান নারী দলের অন্যতম সেরা পারফর্মার। বিশেষ করে দলের অধিনায়কত্বের দায়িত্ব নেওয়ার পর থেকে তাঁর ব্যাটিংয়ে ব্যাপক উন্নতি লক্ষ্য করা গেছে। সীমিত ওভারের ক্রিকেটে তাঁর শেষ ১০টি ম্যাচের পরিসংখ্যানও দুর্দান্ত, তিনি একাধারে ১৮টি উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে করেছেন ২৮৩ রান। এর আগে বিশ্বকাপ ফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও দুটি ওয়ানডে হাফ-সেঞ্চুরি করেছিলেন তিনি। ফাতিমা সানার এই রেকর্ড গড়া ইনিংস কেবল পাকিস্তান দলকে সিরিজ জেতায়নি, বরং বিশ্ব ক্রিকেটে পাকিস্তান নারী দলের ব্যাটিং সামর্থ্যের এক নতুন বার্তা দিল। মাত্র ১৫ বলে ফিফটি করার এই অবিশ্বাস্য রেকর্ড আগামী দিনে নারী ক্রিকেটকে আরও আক্রমণাত্মক ও আকর্ষণীয় করে তুলবে তা বলাই বাহুল্য।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
May 16, 2026
খেলাধুলা
১৫ বলে ফিফটি! নারী টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026