মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 22, 2026
September 22, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

টানা দরপতনের পর বিশ্ববাজারে আবারও বাড়লো তেলের দাম

Published: September 22, 2026 at 11:26 AM
টানা দরপতনের পর বিশ্ববাজারে আবারও বাড়লো তেলের দাম

 

টানা কয়েকদিন দরপতনের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম সামান্য বেড়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, গতকাল জিএমটি সময় রাত ১২টা ২১ মিনিট পর্যন্ত নভেম্বরের জন্য ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ২২ সেন্ট বা শূন্য দশমিক ২২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০০ ডলার ৫৭ সেন্টে পৌঁছেছে। এদিকে, আজ মেয়াদ শেষ হতে যাওয়া অক্টোবরের জন্য ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড কনট্রাক্ট সেন্ট বেড়ে প্রতি ব্যারেল ৯৫ ডলার ৮০ সেন্টে লেনদেন হয়েছে। পাশাপাশি অধিক পরিমাণে বেচাকেনা হওয়া নভেম্বরের ডব্লিউটিআই কনট্রাক্ট ১৩ সেন্ট বা শূন্য দশমিক ১৪ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯২ ডলার ৪৯ সেন্ট হয়েছে।