চাঁপাইনবাবগঞ্জের কামাল উদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ও উদীয়মান কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব ও খোঁজ নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। সম্প্রতি প্রতিভা অন্বেষণের কর্মসূচি 'নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬'-এর কাবাডি ইভেন্টের বাছাই প্রতিযোগিতা চলাকালীন সময়ে পেটে গুরুতর আঘাত পেয়ে আহত হয় মিথিলা। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বিষয়টি জানার পর আমিনুল হক তার মন্ত্রণালয়ের পক্ষ থেকে খোঁজখবর নেন। দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদে মিথিলা তার মাকে নিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসলে, চিকিৎসাধীন মিথিলার সাথে কথা বলেন তিনি। এ সময় মিথিলাকে দ্রুত সুস্থ হয়ে আবারো খেলায় ফেরার সাহস যোগান, একই সাথে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, সরকার দেশের তৃণমূল পর্যায়ের সকল ক্রীড়াবিদদের পাশে আছে এবং ভবিষ্যতে মিথিলার যেকোনো প্রয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পাশে থাকবে। মিথিলার মা সেলিনা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান, এবং এই সহযোগিতা তাকে পড়াশোনা এবং খেলাধুলায় ফিরতে সহায়তা করবে বলে জানান।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
May 15, 2026
খেলাধুলা
মিথিলাকে আর্থিক সহায়তা দিলেন ক্রীড়া মন্ত্রী
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026