এমনিতেই পাকিস্তানের দিনকাল ভালো যাচ্ছে না। বাংলাদেশের কাছে টানা তিন টেস্ট হেরেছে। সবশেষ মিরপুর টেস্টে হেরেছে ১০৪ রানের ব্যবধানে। এর মধ্যে এলো বড় দুঃসংবাদ। ঢাকায় বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে স্লো ওভার রেটের কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে মূল্যবান ৮ পয়েন্ট কাটা গেছে পাকিস্তানের। একইসঙ্গে পাকিস্তানি ক্রিকেটারদের ম্যাচ ফির ৪০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। স্লো ওভার রেটের ক্ষেত্রে আইসিসি এখন বেশ কঠোর। মিরপুর টেস্টে পাকিস্তান নির্ধারিত সময়ে ৮ ওভার পিছিয়ে ছিল। যার জন্য এত বড় শাস্তির মুখে পড়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ টেস্টে ২ জয় আর ২ হারে পাকিস্তানের পয়েন্ট ছিল ১২। এখন তা হয়ে গেছে মাত্র ৪ পয়েন্ট, তারা আছে সাত নম্বরে। সমান ম্যাচে একটি করে জয়, হার এবং ড্র নিয়ে বাংলাদেশের পয়েন্ট ১৬। বাংলাদেশ আছে পাকিস্তানের ঠিক ওপরে ছয় নম্বরে।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
May 15, 2026
খেলাধুলা
বাংলাদেশের কাছে হারের পর আইসিসির বড় শাস্তির কবলে পাকিস্তান
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026