২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ফুটবলারদের জার্সিতে নতুনত্ব আনছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আসন্ন আসরে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলা ফুটবলারদের জার্সিতে যুক্ত করা হবে বিশেষ ‘ডেব্যু প্যাচ’। পাশাপাশি সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ও অংশগ্রহণকারী দলগুলোর জার্সিতেও থাকছে আলাদা পরিচয়ের নতুন প্যাচ। ফিফার নতুন পরিকল্পনা অনুযায়ী, কোনো ফুটবলার যখন তার ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলতে নামবেন, তখন তার জার্সিতে এই বিশেষ অভিষেক ব্যাজ থাকবে। তবে এটি কেবল সেই ম্যাচের জন্যই ব্যবহার করা হবে। ম্যাচ শেষ হওয়ার পর জার্সি থেকে প্যাচটি সরিয়ে ফেলা হবে। বিশ্বকাপ অভিষেককে স্মরণীয় করে রাখতেই এই উদ্যোগ নিয়েছে ফিফা। শুধু মাঠের মধ্যেই নয়, এর সঙ্গে জড়ানো হয়েছে ভবিষ্যতের বাণিজ্যিক পরিকল্পনাও। সরিয়ে নেওয়া প্যাচগুলো সংরক্ষণ করবে মার্কিন বিপণন প্রতিষ্ঠান ফ্যানাটিকস। পরে সেগুলো বিশেষ সংগ্রহযোগ্য কার্ড হিসেবে বাজারে আনা হবে। সংবাদমাধ্যম ফুট হাইলাইটস জানিয়েছে, ২০৩১ সাল থেকে ফিফার অফিসিয়াল অ্যালবাম ও সংগ্রহযোগ্য কার্ড তৈরির দায়িত্ব পাবে ফ্যানাটিকস। তখন এই ‘ডেব্যু প্যাচ’ সংবলিত বিশেষ কার্ড ফুটবলপ্রেমী ও সংগ্রাহকদের জন্য বাজারে ছাড়া হবে। জার্সির নতুন নকশায় দলগুলোর ইতিহাস ও অর্জনকেও গুরুত্ব দেওয়া হয়েছে। আগের বিশ্বকাপজয়ী দলগুলো তাদের জার্সিতে বিশেষ সোনালি প্যাচ ব্যবহার করবে। অন্যদিকে বাকি দলগুলোর জার্সিতে থাকবে বিশ্বকাপের সাধারণ লোগো সংবলিত প্যাচ। এ ছাড়া প্রতিটি দলের জার্সির বাম হাতায় একটি বিশেষ সামাজিক বা প্রাতিষ্ঠানিক বার্তাসংবলিত প্যাচ যুক্ত করার পরিকল্পনাও করেছে ফিফা। যদিও সেই বার্তার বিষয়বস্তু এখনো চূড়ান্ত হয়নি।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
May 14, 2026
খেলাধুলা
বিশ্বকাপে অভিষিক্তদের জন্য থাকছে বিশেষ ‘ডেব্যু প্যাচ’
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026