শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 04, 2026
May 14, 2026
খেলাধুলা
খেলাধুলা

পাকিস্তানি অলরাউন্ডারকে দলে ভেড়াল ইয়র্কশায়ার

Published: May 14, 2026 at 09:45 AM
পাকিস্তানি অলরাউন্ডারকে দলে ভেড়াল ইয়র্কশায়ার

কাঁধের চোটের কারণে ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ ভাইটালিটি ব্লাস্ট থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার উইল সাদারল্যান্ড। টুর্নামেন্টে তার বিপরীতে পাকিস্তানি অলরাউন্ডার ফাহিম আশরাফকে চুক্তিবব্ধ করেছেন ইয়র্কশায়ার। ৩২ বছর বয়সী ফাহিম কাউন্টি চ্যাম্পিয়নশিপের দুটি রাউন্ডেও খেলার জন্য উপস্থিত থাকবেন। চুক্তি সম্পন্ন হওয়ার পর এক প্রতিক্রিয়ায় এই অলরাউন্ডার বলেন, ইয়র্কশায়ারে যোগ দিতে পেরে আমি আনন্দিত। আমার অনেক পাকিস্তানি সতীর্থ এই ক্লাবের প্রতিনিধিত্ব করেছেন এবং দলের পরিবেশ ও খেলোয়াড়দের মান নিয়ে উচ্চ প্রশংসা করেছেন। আমি হেডিংলিতে পৌঁছানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।


ফাহিম পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টিতে ৮৫টি ম্যাচ খেলেছেন এবং বিগ ব্যাশ, বিপিএল ও ব্লাস্টে খেলার অভিজ্ঞতাও রয়েছে। তিনি সম্প্রতি পিএসএলের ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ১০০০ রান ও ১০০ উইকেট নিয়েছেন। ইয়র্কশায়ারের ক্রিকেট বিভাগের জেনারেল ম্যানেজার গ্যাভিন হ্যামিল্টন বলেছেন, ফাহিম একজন অভিজ্ঞ মাল্টি-ফরম্যাট খেলোয়াড়, যিনি দলে একটি অত্যন্ত মূল্যবান সংযোজন হবেন। লোয়ার অর্ডারে দ্রুত রান করার অসাধারণ ক্ষমতার পাশাপাশি বল হাতেও বড় প্রভাব ফেলার দক্ষতা তার রয়েছে। ফাহিম এর আগে নর্থ্যান্টস এবং সাসেক্সের হয়ে কাউন্টি ক্রিকেট খেলেছেন, তিনি ২২শে মে ট্রেন্ট ব্রিজে নটিংহ্যামশায়ারের বিপক্ষে ইয়র্কশায়ারের উদ্বোধনী ব্লাস্ট ম্যাচের আগেই দলে যোগ দেবেন। তার পুরো প্রতিযোগিতা জুড়েই অংশ নেবেন। তিনি স্কারবোরোতে ওয়ারউইকশায়ারের বিপক্ষে চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলোতে এবং জুনে লিসেস্টারশায়ার সফরেও খেলতে পারেন।