মৌসুমের শেষ পর্যায়ে এসে আবারও ধাক্কা খেলে আর্সেনাল। হাঁটুর চোটের কারণে ডিফেন্ডার বেন হোয়াইট এই মৌসুমের বাকি অংশ খেলতে পারবেন না। ফলে হোয়াইট বার্নলি ও ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে গানারদের শেষ দুটি লিগ ম্যাচ এবং প্যারিস সেন্ট-জার্মেইনের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলতে পারবেন না ডিফেন্ডার। ২৮ বছর বয়সী এই খেলোয়াড় স্থানীয় সময় রবিবার (১০ মে) ওয়েস্ট হ্যামের বিপক্ষে ম্যাচে চোট পান এবং ২৮তম মিনিটে তাকে নামিয়ে দেওয়া হয়। আর্সেনাল এক বিবৃতিতে জানিয়েছে, ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের পর পরবর্তী মূল্যায়ন এবং বিশেষজ্ঞ পর্যালোচনায় নিশ্চিত হয়েছে যে বেন হোয়াইট হাঁটুর মিডিয়াল লিগামেন্টে গুরুতর চোট পেয়েছেন, যার ফলে তিনি এই মৌসুমের বাকি অংশের জন্য মাঠের বাইরে থাকবেন। ইএসপিএনকে সূত্র জানিয়েছে, হোয়াইট বিশ্বকাপেও মাঠের বাইরে থাকবেন। ইংল্যান্ডের বিশ্বকাপ দলে তার জায়গা নিশ্চিত না হলেও, তিনি টমাস টুখেলের পরিকল্পনায় নিজেকে ফিরিয়ে এনেছিলেন। ২০২২ সালের পর তিনি প্রথমবার মাঠে নামেন মার্চে উরুগুয়ের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে এবং একটি গোল করে প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখেন। হোয়াইট আর্সেনালের শেষ তিনটি লিগ ম্যাচের পাশাপাশি অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের উভয় লেগেই প্রথম একাদশে ছিলেন বেন হোয়াইট। তার এই চোট গানারদের জন্য একটি বড় ধাক্কা, যারা ইতোমধ্যেই তাদের প্রথম পছন্দের রাইট-ব্যাক জুরিয়েন টিম্বারকে ছাড়া খেলছে। ব্রাইটনের সাবেক এই ডিফেন্ডার সাম্প্রতিক বছরগুলোতে ফিটনেস সমস্যায় জর্জরিত ছিলেন। গত মৌসুমে তার হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল এবং হ্যামস্ট্রিংয়ের সমস্যার কারণে তিনি এই মৌসুমের অনেকটা সময় খেলতে পারেননি।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026