শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
রজনীকান্তের তারকাখ্যাতি ও দাপটের প্রশংসায় আল্লু অর্জুন চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৪১ জন ডেঙ্গু আক্রান্ত : ছাড়পত্র ২৬ জনকে, ভর্তি রোগী ১২৮ জন শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন হওয়ায় কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের চাঁপাইনবাবগঞ্জে ২৫ দুস্থের মধ্যে আড়াই লাখ টাকার চেক বিতরণ চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত স্বাস্থ্য সচিবের জেলা হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন : চাঁপাইনবাবগঞ্জে চলতি বছর ডেঙ্গু রোগি ৩ হাজার ছুঁইছুঁই টাইগার, সালমান ছাড়াও বিশ্নোই গ্যাংয়ের নিশানায় যেসব তারকা ইয়েমেনে ৭৫ দিনে নিহত ১ হাজার ৫৭৪ জন মিমির বিয়ের জল্পনায় মজেছে টালিপাড়া প্রথম সপ্তাহেই ৫৭৭ কোটি রুপি আয় করে ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’
Printed on: October 23, 2026
August 19, 2026
লাইফস্টাইল
লাইফস্টাইল

আসল দারুচিনি চেনার উপায়

Published: August 19, 2026 at 10:57 AM
আসল দারুচিনি চেনার উপায়

রান্নায় স্বাত বাড়াতে দারুচিনির তুলনা নেই। মাংস হোক কিংবা মিষ্টি জাতীয় খাবার, একটু দারুচিনি না দিলে যেন স্বাদ অপুর্ণ থেকে যায়। আজকাল বাজারে দারুচিনির বদলে ‘ক্যাসিয়া’নামের এক ধরনের গাছের ছাল মিলছে। দেখতে প্রায় একই রকম হলেও, এই নকল মসলা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর।  গবেষণা বলছে, নকল দারচিনি বা ক্যাসিয়াতে ‘কুমারিন’নামের এক ধরনের উপাদান অনেক বেশি মাত্রায় থাকে। রান্নায় বা চায়ে নিয়মত এই নকল ছাল ব্যবহার করা হলে লিভারের মারাত্মক ক্ষতি হতে পারে। আসল দারচিনি, যেটাকে‘সিলন দারচিনি’বলা হয়, তাতে এই কুমারিনের পরিমাণ থাকে খুবই কম। এ কারণে শরীর সুস্থ রাখতে দারুচিনি আসল না নকল তা বোঝা দরকার। দারুচিনি কেনার সময় কিছু জিনিস লক্ষ্য রাখুন। যেমন-


স্তর ও পুরুত্ব: আসল দারচিনির ছাল খুব পাতলা হয়। ভালো করে দেখলে বুঝবেন, এর ভিতরে অনেকগুলো পাতলা স্তর গোল করে পেঁচানো থাকে। অন্যদিকে, নকল বা ক্যাসিয়ার ছাল বেশ মোটা, শক্ত এবং খসখসে হয়। এতে এত সূক্ষ্ম স্তর থাকে না।


ভাঙার উপায়: আসল মসলা হাত দিয়ে খুব সহজেই ভেঙে ফেলা যায়। এটি ওজনেও অনেক হালকা হয়। কিন্তু নকল মসলা ভাঙতে বেশ কষ্ট হয়। এটি বেশ ভারীও হয়।


স্বাদ ও গন্ধ: আসল মসলার গন্ধ খুব মিষ্টি আর সুন্দর হয়। চায়ে দিলে হালকা মিষ্টি স্বাদ পাওয়া যায়। কিন্তু নকল মসলার গন্ধ বেশ কড়া বা ঝাঁঝালো হয়।


গুঁড়ো মসলা এড়িয়ে চলুন

আজকাল অনেকেই বাজার থেকে আগে থেকে প্যাকেট করা গুঁড়ো দারুচিনি কেনেন। এ ধরনের গুঁড়া না কেনাই ভালো। কারণ, গুঁড়ো করা থাকলে তার মধ্যে কোনও ভেজাল বা ক্যাসিয়া মেশানো আছে কি না, তা খালি চোখে ধরা প্রায় অসম্ভব। তাই সব সময় গোটা মসলা কেনার চেষ্টা করুন। প্রয়োজন মতো বাড়িতেই তা গুঁড়ো করে নেওয়াই সবচেয়ে ভালো।


কীভাবে রাখবেন?

মশলার গুণমান ঠিক রাখতে একটি পরিষ্কার এয়ারটাইট কৌটোয় আস্ত মসলাগুলো ভরে রাখুন। কৌটো কখনও স্যাঁতসেঁতে জায়গায়, পানির বেসিনের কাছে বা গ্যাসের চুলার আশেপাশে রাখবেন না। কারণ আর্দ্রতা লাগলে মসলার গুণ নষ্ট হয়ে যায়। মসলা বের করার সাথে সাথে কৌটোর মুখ শক্ত করে আটকে দিন।