রবিবার ১৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 16, 2026
August 16, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৫১ জন

Published: August 16, 2026 at 03:43 PM
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৫১ জন

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি হয়নি। গত শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে আরো ৫১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২১ জন জটিল রোগীকে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে ৩০ জন সাধারণ রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। 

রবিবার জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে আরো বলা হয়, পূর্বে ৫০ জন রোগী ভর্তি ছিল। নতুন ভর্তি রোগী ২১ জন। তাদের মধ্যে সুস্থ হওয়ায় ৩০ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। অন্যদিকে অবস্থার অবনতি হওয়ায় ২ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ফলে ভর্তি রোগীর সংখ্যা ৩৯ জনে দাঁড়িয়েছে। এই ৩৯ জনের মধ্যে ১৪ জন পুরুষ এবং ১৬ জন মহিলা ও ৯ জন শিশু রয়েছে।