রবিবার ২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরল নাচোল থানা পুলিশ চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ৭ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ের হার ৬২ শতাংশ : ওরিয়েন্টেশনে তথ্য প্রকাশ শিবগঞ্জে বিজিবির অভিযানে জব্দ ভারতীয় শাড়িসহ বিভিন্ন সামগ্রী চাঁপাইনবাবগঞ্জে বাড়ছেই পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি গোমস্তাপুরের সীমান্তে ৭ জনকে রাতের আঁধারে সরিয়ে নিয়েছে বিএসএফ সারা দেশে ডেঙ্গুতে মৃত্যু ৪০ ছাড়াল, নতুন ভর্তি ৪৩৯ প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ১৪০০ কোটির ট্রান্সফার ফিতে দিওমান্দের খোঁজে রিয়াল আপত্তি সত্ত্বেও জাতিসংঘের মানবাধিকার প্রধান থাকছেন ভলকার তুর্ক
Printed on: July 26, 2026
May 13, 2026
খেলাধুলা
খেলাধুলা

২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করল সুইডেন

Published: May 13, 2026 at 09:25 AM
২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করল সুইডেন

বিশ্বকাপকে সামনে রেখে মঙ্গলবার ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে সুইডেন। তবে ঘোষিত দলে জায়গা হয়নি টটেনহ্যাম হটস্পারের তারকা ফরোয়ার্ড ডেজান কুলুসেভস্কির। দীর্ঘদিনের হাঁটুর চোট থেকে পুরোপুরি সেরে উঠতে না পারায় শেষ পর্যন্ত বিশ্বকাপ দলে রাখা হয়নি তাকে। গত এক বছর ধরেই মাঠের বাইরে আছেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। অনেকেই আশা করেছিলেন, সামান্য সম্ভাবনা থাকলেও হয়তো তাকে স্কোয়াডে রাখা হবে। তবে সুইডেন কোচ গ্রাহাম পটার সেই সম্ভাবনার দরজাও বন্ধ করে দিয়েছেন। স্কোয়াড ঘোষণার পর সংবাদ সম্মেলনে পটার বলেন, ‘এটা খুবই কঠিন সিদ্ধান্ত ছিল। গত এক বছরে সে কোথায় ছিল, কী করেছে এবং পুনর্বাসনের কোন পর্যায়ে আছে—সব কিছু বিবেচনায় নিতে হয়েছে। প্রথম ম্যাচের এখনও সাড়ে চার সপ্তাহ বাকি, কিন্তু তার বর্তমান অবস্থার কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ অন্যদিকে ইনজুরিতে ভোগা আরেক ফরোয়ার্ড আলেক্সান্ডার ইসাককে দলে রেখেছেন পটার। গত মৌসুমে চোটের সঙ্গে লড়াই করলেও বিশ্বকাপ শুরুর আগেই তিনি পুরোপুরি ফিট হয়ে উঠবেন বলে আশা করছেন সুইডিশ কোচ। বিশ্বকাপ বাছাইপর্বে হতাশাজনক পারফরম্যান্স করেছিল সুইডেন। নিজেদের গ্রুপে মাত্র দুই পয়েন্ট নিয়ে তলানিতে থেকে শেষ করেছিল তারা। তবে উয়েফা নেশনস লিগ ‘সি’ গ্রুপে ভালো পারফরম্যান্সের সুবাদে প্লে-অফ খেলার সুযোগ পায় দলটি। সেখানে ইউক্রেন ও পোল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করে সুইডিশরা।


সুইডেনের বিশ্বকাপ স্কোয়াড


গোলরক্ষক: ক্রিস্টোফার নর্ডফেল্ট (এআইকে), ভিক্টর জোহানসন (স্টোক সিটি), জ্যাকব উইডেল জেটারস্ট্রম (ডার্বি কাউন্টি)

ডিফেন্ডার: ড্যানিয়েল সভেনসন (বরুসিয়া ডর্টমুন্ড), ভিক্টর লিন্ডেলফ (অ্যাস্টন ভিলা), ইসাক হিয়েন (আতালান্তা), কার্ল স্টারফেল্ট (সেল্তা ভিগো), এলিয়ট স্ট্রাউড (মিয়ালবি এআইএফ), গুস্তাফ লাগারবিয়েলকে (ব্রাগা), গ্যাব্রিয়েল গুডমুন্ডসন (লিডস ইউনাইটেড), এমিল হোম (ইউভেন্টাস), হিয়ালমার একডাল (বার্নলি), এরিক স্মিথ (সেন্ট পাউলি)

মিডফিল্ডার ও ফরোয়ার্ড: তাহা আলি (মালমো এফএফ), ইয়াসিন আয়ারি (ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন), লুকাস বার্গভাল (টটেনহ্যাম হটস্পার), অ্যান্থনি এলাঙ্গা (নিউক্যাসল ইউনাইটেড), ভিক্টর ইয়োকেরেস (আর্সেনাল), ইয়েসপার কার্লস্ট্রম (উদিনেসে), গুস্তাফ নিলসন (ক্লাব ব্রুজ), বেঞ্জামিন নিয়গ্রেন (সেল্টিক), ম্যাথিয়াস সভানবার্গ (ভলফসবুর্গ), বেসফোর্ট জেনেলি (রয়্যাল ইউনিয়ন সাঁ-জিলোয়াজ), আলেক্সান্ডার ইসাক (লিভারপুল), আলেক্সান্ডার বার্নহার্ডসন (হলস্টেইন কিল), কেন সেমা (পাফোস)।