শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 11, 2026
August 13, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জে ফুটপাতের দোকানে পিয়াজু খেয়ে অসুস্থ ৯ শিক্ষার্থী

Published: August 13, 2026 at 11:52 AM
শিবগঞ্জে ফুটপাতের দোকানে পিয়াজু খেয়ে অসুস্থ ৯ শিক্ষার্থী

শিবগঞ্জে ফুটপাতের দোকানে পিয়াজু খেয়ে ৯ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে গুরুত্বর অসুস্থ ৭ জনকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ দুপুরে মনাকষা বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীরা জানায়, প্রতিদিনের মতো সকালে তারা বিদ্যালয়ে আসে। এ সময় ৯ শিক্ষার্থী  টিফিনের ফাঁকে স্কুলের সামনে একটি ফুটপাতের দোকান থেকে পিয়াজু কিনে খাই। এতে ৭ জন গুরুতর অসুস্থ হয়ে পড়ে ও ২ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে অভিভাবকের মাধ্যমে বাড়িতে ফেরত পাঠানো হয়। অভিভাবকরা জানান, অনেকে এ খাবার খেয়েছে। কিন্তু শুধু শিক্ষার্থীরা অসুস্থ হওয়ার বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। বিদ্যালয়টির প্রধান শিক্ষক মাসুদ রানা জানান, খাদ্যে ভেজাল থেকে এমন ঘটনা ঘটে থাকতে পারে। অসুস্থ হওয়ার পর পরই হাসপাতালে নেয়া হয়েছে শিক্ষার্থীদের। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে বাড়তি সর্তকতা অবলম্বন করা হবে বলে জানান তিনি। শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. রহমতুল্লাহ জানান, খাদ্যের বিষক্রিয়া থেকে এ ধরনের ঘটনা ঘটেছে। বর্তমানে তারা বিপদমুক্ত। তবে তাদেরকে চিকিৎসাধীন অবস্থায় নজরদারিতে রাখা হয়েছে।