শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 04, 2026
May 11, 2026
খেলাধুলা
খেলাধুলা

১৭৯ রানের লিড নিয়ে চতুর্থ দিন শেষ টাইগারদের

Published: May 11, 2026 at 12:06 PM
১৭৯ রানের লিড নিয়ে চতুর্থ দিন শেষ টাইগারদের

১৭৯ রানের লিড নিয়ে চতুর্থ দিন শেষ টাইগারদের

 

 

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনে উইকেট হাতে ১৭৯ রানের লিড নিয়ে দিন শেষ করলো বাংলাদেশ। টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৫৮ রান মুশফিক ১৬ রানে ব্যাটিং করছেন। প্রথম ইনিংস থেকে পাওয়া ২৭ রানের লিডকে সাথে নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে উইকেটে ১৫২ রান করেছে টাইগাররা। এর আগে চতুর্থ দিনের সকালে বাংলাদেশের দুই ওপেনার সুবিধা করতে পারেননি। তবে বড় সংগ্রহের পথে হাঁটতে থাকা বাংলাদেশের সামনে বাধা হয়ে আসে বৃষ্টি। চা বিরতির পর খেলা শুরু হলেও আলোক স্বল্পতায় নির্ধারিত সময়ের আগেই দিনের খেলা শেষ করতে বাধ্য হন আম্পায়াররা। ফলে ম্যাচ গড়িয়েছে পঞ্চম দিনে।