বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
May 11, 2026
খেলাধুলা
খেলাধুলা

বাংলাদেশ সফরে দল ঘোষণা অস্ট্রেলিয়ার

Published: May 11, 2026 at 12:05 PM
বাংলাদেশ সফরে দল ঘোষণা অস্ট্রেলিয়ার

বাংলাদেশ সফরে দল ঘোষণা অস্ট্রেলিয়ার


 

জুনে সীমিত ওভারের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে তারা। তবে বিশ্রামে রাখা হয়েছে দলের ৩ প্রধান পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডকে। তাদের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। বাংলাদেশ সফরের আগে পাকিস্তানের বিপক্ষেও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সেই সিরিজেও থাকছেন না অভিজ্ঞ এই তিন পেসার।  প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক অলিভার পিক এবং অলরাউন্ডার লিয়াম স্কট।