কে হচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ? এখন লাখ টাকার প্রশ্ন এটি। সামাজিক মাধ্যমে ঘুরছে বিভিন্ন নাম। কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিদ্ধান্ত জানতে অপেক্ষা করতে হবে আরও চারদিন। শুক্রবারই নাকি ঘোষণা করা হবে নতুন কোচের নাম। যদিও বাফুফের সভাপতি রোববার কাক্সিক্ষত সেই নাম ঘোষণার কথা বলেছিলেন। বাফুফের একটি সূত্রে জানা গেছে, কোচ নিয়ে এখনো আলোচনা-পর্যালোচনা করছেন বাফুফের কর্তারা। সভাপতি তাবিথ আউয়াল মিডিয়াকে জানিয়েছেন, এখনই কোনো নাম ঘোষণা করা হচ্ছে না। ১৫ মে পর্যন্ত আলোচনা চলবে, এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। দেশের ফুটবল ইতিহাসে কোচ নিয়োগে এতটা দীর্ঘসূত্রিতার প্রমান পাওযা যায়নি। একপ্রকার চুপিসারেই কোচ নিয়োগ করা হতো। কিন্তু হামজা চৌধুরী ও শমিত সোমরা দেশের ফুটবলে যুক্ত হওয়ায় বিশ্বের তাবত বড় বড় কোচেরা আবেদন করেছেন। ফলে পর্যালোচনাও বেড়েছে কর্তারাদে। তাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত নাম সাবেক ওয়েলস’র কোচ ক্রিস কোলম্যান। ৫৫ বছর বয়সী কোলম্যান খেলোয়াড়ি জীবনে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির হয়ে খেলেছেন। কোচিং ক্যারিয়ারে দায়িত্ব পালন করেছেন ফুলহাম এফসি, সাদারল্যান্ড এএফসি এবং রিয়েল সোসিয়েদাদের মতো ক্লাবে। তবে তার সবচেয়ে বড় সাফল্য আসে ওয়েলস জাতীয় দলের দায়িত্বে। তার অধীনে ওয়ালস জাতীয় ফুটবল দল ২০১৬ ইউরোতে সেমিফাইনাল খেলেছিল এবং ফিফা র্যাঙ্কিংয়ে ১১৭ থেকে উঠে গিয়েছিল ৮ নম্বরে। কোলম্যানের পাশাপাশি আলোচনায় রয়েছেন জার্মান কোচ বার্নড স্টর্ক। ৬৩ বছর বয়সী এই কোচ খেলোয়াড় হিসেবে বোরুশিয়া ডর্টমুন্ডের হয়ে মাঠে নেমেছেন। কোচিং ক্যারিয়ারে তিনি হাঙ্গেরি ও কাজাখস্তান জাতীয় দলের দায়িত্ব পালন করেছেন। এছাড়া ব্রাজিলিয়ান কোচ রোজেরিও মিকেলের নামও আলোচনায় ছিল। তিনি ২০১৬ রিও সামার অলিম্পিকসে ব্রাজিলকে ফুটবলে স্বর্ণপদক জিতিয়েছিলেন। বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার রবিন মিয়ার মাধ্যমে তিনি আগ্রহ প্রকাশ করেছিলেন বলে জানা যায়। তবে পরে নিজেই সরে দাঁড়ান। বর্তমানে তিনি ব্রাজিলের ক্লাব লন্ড্রিনা এসপোর্টস ক্লাবের দায়িত্বে আছেন। এছাড়া একজন পর্তুগিজ কোচও বাফুফের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন বলে জানা গেছে। সব মিলিয়ে এখন পর্যন্ত ক্রিস কোলম্যানই সবচেয়ে এগিয়ে আছেন বলে ফুটবল অঙ্গনে আলোচনা চলছে। তবে বাফুফে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। নতুন কোচ নিয়োগের ক্ষেত্রে শুধু হেড কোচ নয়, তার সঙ্গে আসা পুরো কোচিং স্টাফ, অবকাঠামো, অনুশীলন সুবিধা ও আর্থিক বিষয়ও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ আন্তর্জাতিক মানের কোচরা সাধারণত নিজেদের সহকারী স্টাফ নিয়েই কাজ করতে চান। বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল ইসলাম হিলটন জানিয়েছেন, পুরো কোচিং স্টাফের পেছনে মাসে প্রায় ৫০ থেকে ৬০ হাজার ডলার পর্যন্ত ব্যয় হতে পারে। তবে দেশের ফুটবলকে এগিয়ে নিতে এই বিনিয়োগে প্রস্তুত বাফুফে। ক্রীড়া মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সহযোগিতাও আশা করছে তারা।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
May 10, 2026
খেলাধুলা
ক্রিস কোলম্যান নাকি অন্য কেউ জানা যাবে ১৫ মে
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026