২০২৬ বিশ্বকাপ ফুটবল নিয়ে এরই মধ্যে ভবিষ্যদ্বাণী শুরু হয়েছে। আলোচনা শুরু হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ট্রফি ধরে রাখতে পারবে নাকি অন্য কেউ তা ছিনিয়ে নেবে। তবে হোসে মরিনহোর বাজি নিজ দেশ পর্তুগাল। ইতালিয়ান ক্রীড়া সাময়িকী ‘স্পোর্টসউইক’কে দেওয়া এক সাক্ষাৎকারে স্পেশাল ওয়ান এই কোচ নিজ দেশের সামর্থ্যের ওপর পূর্ণ আস্থা রাখছেন। মরিনহো বলেছেন, ‘পর্তুগাল সবকিছু করতে সক্ষম। তাদের বর্তমান প্রজন্ম অসাধারণ। আমরা উয়েফা ইউরো ২০২৬ জিতেছিলাম, কিন্তু এই দলটি টেকনিক্যালি সেই দলের চেয়েও শক্তিশালী। অবশ্যই ব্রাজিল আছে, যাদের কোচ কার্লো আনচেলত্তি, আর আর্জেন্টিনাও শক্তিশালী দল। তবে পর্তুগালেরও বিশ্বকাপ জয়ের সামর্থ্য রয়েছে। বিশ্বকাপকে সামনে রেখে পর্তুগালকে অন্যতম ভারসাম্যপূর্ণ ও প্রতিভাবান দল হিসেবে দেখা হচ্ছে। মিডফিল্ড ও আক্রমণভাগে রয়েছেন ভিতিনহা, ব্রুনো ফের্নান্দেজ, বের্নার্দো সিলভা এবং রাফায়েল লিয়াওয়ের মতো তারকারা। তাদের সঙ্গে আছেন দলের সবচেয়ে বড় ভরসা ক্রিস্টিয়ানো রোনালদো- যার এটি হতে পারে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ।বিশ্বকাপে গ্রুপ পর্বেও তুলনামূলক সুবিধাজনক অবস্থানে রয়েছে পর্তুগাল। তারা প্রথম ম্যাচ খেলবে কঙ্গোর বিপক্ষে। এরপর মুখোমুখি হবে উজবেকিস্তানের, যারা প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে। গ্রুপের শেষ ম্যাচে প্রতিপক্ষ কলম্বিয়া; যা গ্রুপসেরা নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এছাড়া স্প্যানিশ কোচ রবার্তো মার্তিনেজের অধীনে পর্তুগাল দুর্দান্ত ধারাবাহিকতা দেখাচ্ছে। সর্বশেষ ১০ ম্যাচে মাত্র একবার হেরেছে তারা। সেটা বিশ্বকাপ বাছাইপর্বে ডাবলিনে আয়াল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে। সর্বশেষ কাতার বিশ্বকাপে পর্তুগাল কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে বিদায় নেয়। এবার কী করবে তা সময় বলে দেবে।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
May 10, 2026
খেলাধুলা
ব্রাজিল আর্জেন্টিনা শক্তিশালী দল পর্তুগালও বিশ্বকাপ জয়ের সামর্থ্য রাখে
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026