ইরানের সামরিক বাহিনীর এক মুখপাত্র সতর্ক করে বলেছেন, তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর করে এমন যেকোনো দেশ অবশ্যই হরমুজ প্রণালি অতিক্রমে সমস্যার মুখোমুখি হবে। রোববার (১০ মে) এক প্রতিবেদনে ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজের বরাতে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র আকরামি নিয়্যা বলেন, যুদ্ধে শত্রুপক্ষের কোনো লক্ষ্যই পূরণ হয়নি এবং ইরানের রাজনৈতিক কাঠামোর ভারসাম্যও নষ্ট করা যায়নি। তিনি বলেন, বরং দেশের ভেতরে ঐক্য ও সংহতি আরও শক্তিশালী হয়েছে, যা এখনো রাস্তায় মানুষের উপস্থিতিতে দেখা যাচ্ছে। শত্রুরা বুঝতে পেরেছে যে এই প্রতিরোধ ভাঙা সম্ভব নয়, আর শেষ পর্যন্ত তাদের যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হতে হয়েছে। নিয়্যা আরও দাবি করেন, চলমান যুদ্ধবিরতির সময় ইরান নিজেদের সামরিক শক্তি ও সক্ষমতা আরও জোরদার করেছে। একই সঙ্গে লক্ষ্যবস্তুর তালিকা হালনাগাদ করা হয়েছে এবং প্রতিরক্ষা ও আক্রমণাত্মক অবস্থানেও পরিবর্তন আনা হয়েছে।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
May 10, 2026
আন্তর্জাতিক
মার্কিন নিষেধাজ্ঞা মানা দেশগুলো হরমুজে বাধার মুখে পড়বে ইরান
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026