ইন্দোনেশিয়ার হালমাহেরা দ্বীপের মাউন্ট ডুকোনো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে কয়েকদিন ধরে নিখোঁজ থাকা দুই সিঙ্গাপুর নাগরিক নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় উদ্ধার সংস্থা। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়েছে। রোববার (১০ মে) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রোববার আগ্নেয়গিরির ক্রেটারের কিনারার কাছে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান উদ্ধার সংস্থার প্রধান ইওয়ান রামদানি। তবে টানা অগ্ন্যুৎপাত ও খারাপ আবহাওয়ার কারণে মরদেহ সরিয়ে নেওয়ার কাজ ব্যাহত হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। তিনি বলেন, এখনও আগ্নেয়গিরি থেকে উদ্গীরণ হচ্ছে এবং এলাকায় বৃষ্টিও হচ্ছে, ফলে উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়েছে তিনি জানান, রোববার সকাল থেকে প্রায় ১৫০ জন উদ্ধারকর্মী এবং দুটি থার্মাল ড্রোন মোতায়েন করা হয়েছে। ক্রেটারের কিনারা থেকে প্রায় ১০০ থেকে ১৫০ মিটার এলাকাজুড়ে তল্লাশি চালানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর মালুকু প্রদেশে অবস্থিত মাউন্ট ডুকোনো শুক্রবার অগ্ন্যুৎপাত শুরু করে। এতে প্রায় ১০ কিলোমিটার উচ্চতা পর্যন্ত ছাই ছড়িয়ে পড়ে। পরে অগ্ন্যুৎপাতের মাত্রা কিছুটা কমলেও আগ্নেয়গিরিটি এখনও সক্রিয় রয়েছে। উদ্ধার সংস্থা জানিয়েছে, পুরো এলাকা এখনও আগ্নেয় ছাইয়ে ঢেকে আছে। নিখোঁজদের সর্বশেষ অবস্থান থেকে প্রায় ১ দশমিক ২৫ কিলোমিটার দূরে তাদের মরদেহ পাওয়া গেছে। এর আগে উদ্ধারকারীরা নিখোঁজ দুই সিঙ্গাপুর নাগরিকের বলে সন্দেহ করা ব্যাকপ্যাক উদ্ধার করেন। শনিবার এক ইন্দোনেশীয় পর্বতারোহীর মৃত্যুর বিষয়ও নিশ্চিত করা হয়। এই ঘটনায় মোট ১৭ জন বেঁচে গেছেন, যাদের মধ্যে সাতজন সিঙ্গাপুরের নাগরিক এবং ১০ জন ইন্দোনেশীয়। সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জীবিত সাত সিঙ্গাপুর নাগরিক রোববার দেশে ফিরবেন। নিহত দুইজনের মরদেহ কবে দেশে নেওয়া হবে, তা এখনও স্পষ্ট নয়।ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, রোববার পর্যন্ত অন্তত চারবার অগ্ন্যুৎপাত হয়েছে। এর মধ্যে একবারে ছাই প্রায় ১ দশমিক ৩ কিলোমিটার উচ্চতায় উঠে যায়। বর্তমানে মাউন্ট ডুকোনোর জন্য তৃতীয় সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে এবং ক্রেটারের চার কিলোমিটারের মধ্যে সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
May 10, 2026
আন্তর্জাতিক
ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে নিখোঁজ দুইজনের মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026