ন্যাশনাল এন্টি-ডোপিং এজেন্সি (নাডা) দুই ভারতীয় ক্রিকেটার যশস্বী জয়সওয়াল ও শেফালি ভার্মাকে নোটিশ পাঠিয়েছে। নাডার জিস্টার্ড টেস্টিং পুলের (আরটিপি) তালিকায় থাকা এই দুই ক্রিকেটার পরীক্ষা না দেওয়ায় পড়েছেন বিপাকে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি ও সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, গত বছর ৭ নভেম্বর নমুনা সংগ্রহের জন্য ভারতের নারী ক্রিকেটার শেফালির বাসায় গিয়ে তাকে পাননি ডোপ কন্ট্রোল অফিসার্স। একই বছরের ১৭ ডিসেম্বর নমুনা সংগ্রহ করতে গিয়ে জয়সওয়ালকেও খুঁজে পাওয়া যায়নি। গত ফেব্রুয়ারিতে এ নিয়ে এই দুই ক্রিকেটারের কাছে ব্যাখ্যা জানতে চাইলেও কারও সাড়া পাওয়া যায়নি। নাডা দুই ক্রিকেটারকে ‘পরীক্ষায় অনুপস্থিত’ হিসেবে তালিকাভুক্ত করে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) ও আইসিসিকে এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে অবগত করা হয়েছে। পরীক্ষা না দেওয়ার কারণ জানতে চেয়ে শেষবারের মতো সাত দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। নাডার রেজিস্টার্ড টেস্টিং পুলে থাকা অ্যাথলেটদের ড্রাগ টেস্টের জন্য একটি নির্ধারিত সময় ও ঠিকানা দিতে হয়। নির্ধারিত দিন ও সময়ে গিয়ে তাদের উপস্থিতি না পাওয়া গেলে এন্টি-ডোপিং নীতি অনুযায়ী ‘পরীক্ষায় অনুপস্থিত’ ধরা হয়।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
May 09, 2026
খেলাধুলা
ডোপ পরীক্ষা না দিয়ে বিপাকে ভারতের দুই তারকা ক্রিকেটার
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026