বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শিবগঞ্জে নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত একটি শোক সংবাদ---------- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রাজশাহীতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার শিবগঞ্জে কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজের ছাদে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
Printed on: September 24, 2026
May 09, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

ভারতের প্রতিরক্ষা প্রধান সুব্রামণি নৌবাহিনীর দায়িত্বে স্বামীনাথন

Published: May 09, 2026 at 10:57 AM
ভারতের প্রতিরক্ষা প্রধান সুব্রামণি নৌবাহিনীর দায়িত্বে স্বামীনাথন

ভারতের প্রতিরক্ষা প্রধান সুব্রামণি নৌবাহিনীর দায়িত্বে স্বামীনাথন


ভারতের পরবর্তী চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) হিসেবে লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রামানিকে নিযুক্ত করেছে দেশটির সরকার। তিনি বর্তমান সিডিএস জেনারেল অনিল চৌহানের স্থলাভিষিক্ত হবেন। একইসঙ্গে ভারতীয় নৌবাহিনীর পরবর্তী প্রধান হিসেবে ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথনের নাম ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ মে জেনারেল অনিল চৌহানের মেয়াদ শেষ হতে যাচ্ছে। তাঁর অবসরের পর ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক পদের দায়িত্ব গ্রহণ করবেন রাজা সুব্রামানি। একই সঙ্গে সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দায়িত্ব গ্রহণের তারিখ থেকে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রামানি ভারত সরকারের সামরিক বিষয়ক বিভাগের (DMA) সচিব হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। সরকারি ঘোষণা অনুযায়ী, লে. জেনারেল রাজা সুব্রামানি (পিভিএসএম, এভিএসএম, এসএম, ভিএসএম) দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারত সরকারের সামরিক বিষয়ক বিভাগের সচিব হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে তিনি জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ে সামরিক উপদেষ্টা হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি ১ জুলাই, ২০২৪ থেকে ৩১ জুলাই, ২০২৫ পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীর উপ-প্রধান এবং তারও আগে সেন্ট্রাল কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ভারতীয় নৌবাহিনীর শীর্ষ নেতৃত্বেও পরিবর্তন আসছে। বর্তমানে মুম্বাইয়ে পশ্চিম নৌ কমান্ডার হিসেবে কর্মরত ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন আগামী ৩১ মে পরবর্তী নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। ২০২৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত তার কার্যকাল স্থায়ী হবে বলে আশা করা হচ্ছে। ১৯৮৭ সালে নৌবাহিনীতে কমিশনপ্রাপ্ত এই কর্মকর্তা যোগাযোগ ও ইলেকট্রনিক যুদ্ধবিদ্যায় একজন বিশেষজ্ঞ। তিনি ভারতের ন্যাশনাল ডিফেন্স একাডেমি ছাড়াও যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের স্বনামধন্য নেভাল ওয়ার কলেজের প্রাক্তন ছাত্র।