সেই ২০২৪ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন উরুগুয়ের সাবেক ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। তবে বিশ্বকাপকে সামনে রেখে আবারও আলোচনায় তিনি। জানিয়েছেন, দল প্রয়োজন মনে করলে অবসর ভেঙে ফুটবল বিশ্বকাপে খেলতে রাজি ৩৯ বছর বয়সী এই তারকা। ১৪৩ ম্যাচে ৬৯ গোল নিয়ে উরুগুয়ের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা সুয়ারেজ। তবে অবসরের পর তার বিদায় ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। কোচ মার্সেলো বিয়েলসার প্রকাশ্যে সমালোচনা করেছিলেন। তার অভিযোগ ছিল, বিয়েলসার আচরণ ড্রেসিংরুমে বিভক্তি তৈরি করেছে। যদিও পরে নিজের মন্তব্যের জন্য ক্ষমাও চেয়েছেন সাবেক বার্সেলোনা তারকা। ইএফই সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে সুয়ারেজ বলেছেন, ‘জাতীয় দল যদি আমাকে প্রয়োজন মনে করে, বিশেষ করে বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে, আমি কখনও না বলবো না। অবসর প্রশ্নে তিনি বলেছেন, ‘তখন সরে দাঁড়িয়েছিলাম তরুণদের জায়গা করে দিতে। তবে এমন কিছু বলেছিলাম, যা বলা উচিত হয়নি। যাদের কাছে ক্ষমা চাওয়া দরকার ছিল, আমি চেয়েছি। বর্তমানে মেজর লিগ সকার ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন সুয়ারেজ। বয়স বাড়লেও প্রতিযোগিতার তাড়না এখনও আগের মতোই আছে বলে জানিয়েছেন তিনি,‘আপনি বুঝতে পারেন, এখনও আপনার ভেতরে কিছুটা শক্তি বাকি আছে। প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছেটা এখনও কাজ করে। এর আগে চারটি বিশ্বকাপে উরুগুয়ের প্রতিনিধিত্ব করেছেন সুয়ারেজ। ২০১১ সালে কোপা আমেরিকা জয়ী দলেও ছিলেন তিনি।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026