তামিলনাড়ুর রাজনীতিতে রূপালি পর্দার ম্যাজিক কি আবারও ফিরতে চলেছে? এম জি রামচন্দ্রন, জে জয়ললিতা কিংবা এম করুণানিধির মতো সিনেমা থেকে রাজনীতির শীর্ষ পদে বসার ঠিক দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন সুপারস্টার থালপতি বিজয়। কিন্তু এই স্বপ্নপূরণের পথে শুক্রবার রাতে বড়সড় হোঁচট খেয়েছে তাঁর তামিলাগা ভেট্টি কাজগাম (টিভিকে)। নির্বাচনে অভাবনীয় সাফল্যের পর সরকার গড়তে বিজয়ের প্রয়োজন মাত্র দুটি আসন। কিন্তু ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল) এবং আম্মা মাক্কাল মুন্নেত্র কাজগাম (এএমএমকে)জানিয়ে দিয়েছে, তারা এই মুহূর্তে বিজয়কে সমর্থন দিচ্ছে না। গত মাসে অনুষ্ঠিত নির্বাচনে এই দুই দল মিলে তিনটি আসন পেয়েছে। এর মধ্যে দুটি আসনের সমর্থন পেলেই ১১৮-এর ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলত টিভিকে। বর্তমানে বিজয়ের দলের হাতে রয়েছে ১০৮টি আসন। শুক্রবার রাজ্যপাল আর ভি আরলেকরের সঙ্গে বিজয়ের সাক্ষাতের কয়েক ঘণ্টার মধ্যেই এই অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। রাজ্যপাল বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের সুযোগ দেওয়ার বদলে আগেই ১১৮ জন বিধায়কের সমর্থনের চিঠি দাবি করেন। টিভিকে মনে করেছিল আইইউএমএল ও এএমএমকের সমর্থন নিশ্চিত, কিন্তু শেষ মুহূর্তে সেই চুক্তি ভেস্তে যাওয়ায় বিপাকে পড়েছেন এই মেগাস্টার। এই টানাপোড়েনের মধ্যে এখন সব নজর আটকে আছে ভিদুথালাই চিরুথাইগাল কাচি (ভিসিকে)-র দুই নবনির্বাচিত বিধায়কের ওপর। টিভিকে এই দুটি আসন নিজেদের পকেটে মনে করলেও দলের প্রধান থল তিরুমাভালাভান এখনও ডিএমকে জোট ছাড়ার বিষয়ে দোটানায় আছেন। আজ বিকেলেই তিরুমাভালাভানের সঙ্গে বিজয়ের বৈঠক করার কথা রয়েছে।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
May 09, 2026
আন্তর্জাতিক
মুসলিম লিগের সমর্থন প্রত্যাহারে বিজয়ের সরকার গঠনে অনিশ্চয়তা
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026