২৮ ফেব্রুয়ারি থেকে হরমুজ প্রণালিতে অবরোধের কারণে পারস্য উপসাগরে আটকে পড়া ২০ হাজার নাবিক অতিসতর্কতা, অবসাদ, ক্লান্তি, একাকীত্ব, বিষণ্ণতা এবং উদ্বেগের মতো মানসিক চাপের সম্মুখীন হচ্ছেন। যুক্তরাজ্যভিত্তিক নাবিকদের দাতব্য সংস্থা ‘দ্য সেইলার্স সোসাইটি’- এর ক্রাইসিস রেসপন্স নেটওয়ার্কের বরাত দিয়ে শনিবার (৯ মে) আল-জাজিরা এ তথ্য জানিয়েছে। গ্যাভিন লিম জানান, ক্যাপ্টেন থেকে শুরু করে রাঁধুনি, প্রকৌশলী এবং অন্যান্য কর্মকর্তা পর্যন্ত- নাবিকরা শুধু আটকাই পড়েননি, বরং কিছু ক্ষেত্রে ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল যুদ্ধের সরাসরি গোলাগুলির মুখে পড়েছেন। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার মতে, অন্তত ১১ জন নাবিক নিহত হয়েছেন। গ্যাভিন লিম জানান, তিনি এমন একটি জাহাজের নাবিকদলের সাথে কথা বলেছেন যেটি একটি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল।তিনি এএফপিকে বলেন, “তারা ভেবেছিল: ‘আমরা মারা যাব’। তারা ড্রোন উড়তে দেখে, ক্ষেপণাস্ত্র উড়তে দেখে এবং তারপর আমরা এমন ঘটনাও দেখি যেখানে জাহাজগুলো আক্রান্ত হয়। আপনি কল্পনা করতে পারেন কী পরিমাণ উদ্বেগ এবং ভয় জমা হচ্ছিল।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
May 09, 2026
আন্তর্জাতিক
পারস্য উপসাগরে আটকে পড়া ২০ হাজার নাবিক মানসিক চাপের সম্মুখীন
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026