বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শিবগঞ্জে নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত একটি শোক সংবাদ---------- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রাজশাহীতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার শিবগঞ্জে কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজের ছাদে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
Printed on: September 24, 2026
May 08, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

ঝাল চিকেন ভর্তা

Published: May 08, 2026 at 12:28 PM
ঝাল চিকেন ভর্তা

চিকেনের ঝোল, ফ্রাই, কাবাব কিংবা মসলাদার নানা পদ সবই পরিচিত ও জনপ্রিয়। তবে একই ধরনের স্বাদের খাবার বারবার খেতে খেতে অনেকেরই একঘেয়েমি চলে আসে। বিশেষ করে জ্বর বা অসুস্থতার সময়ে পুষ্টিকর খাবার হিসেবে চিকেন খেতে হলেও অনেকেই মুখে রুচি পান না। এমন সময় পরিচিত চিকেনকে একটু ভিন্নভাবে ভর্তা বানিয়ে খেলে স্বাদ ও রুচি দুটোই বাড়তে পারে। মজাদার এই চিকেন ভর্তা যেমন সহজে তৈরি করা যায়, তেমনি খেতেও ভীষণ সুস্বাদু। নানা ধরনের চিকেন পদ খেলেও অনেকেরই হয়তো চিকেন ভর্তা খাওয়া হয়নি। একবার তৈরি করে দেখতেই পারেন ভিন্ন স্বাদের এই রেসিপি।


যেভাবে তৈরি করবেন চিকেন ভর্তা

প্রথমে আধা কেজি হাড়ছাড়া মুরগির মাংস পরিষ্কার করে ধুয়ে নিন। এরপর চুলায় একটি কড়াই বসিয়ে তেল গরম করে দুই চামচ মটর ডাল ভেজে নিন। ভাজা হয়ে গেলে ডাল ব্লেন্ডারে গুঁড়ো করে রাখুন। এরপর একই কড়াইয়ে চার-পাঁচটি রসুন ভেজে তুলে রাখুন। একটি পেঁয়াজ কুচি করে তেলে বাদামি করে ভেজে নিন। একই তেলে তিন-চারটি শুকনো মরিচ মচমচে করে ভেজে নিন। এবার ভাজা রসুন, পেঁয়াজ ও শুকনো মরিচ ব্লেন্ড করা মটর ডালের সঙ্গে মিশিয়ে আবার ব্লেন্ড করুন। অন্য একটি পাত্রে মুরগির মাংস নিয়ে তাতে শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো ও স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নিন। এরপর তেলে মুরগির মাংস ভালো করে ভেজে নিন। মাংস ভাজা হয়ে গেলে তা ব্লেন্ড করা মটর ডালের মিশ্রণের সঙ্গে আবার ব্লেন্ড করুন। চাইলে মাংস আধাভাঙা রাখতে পারেন, আবার একেবারে মিহিও করে নিতে পারেন। সবশেষে কাঁচা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি ও সামান্য সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ঝাল ঝাল মজাদার চিকেন ভর্তা।