রবিবার ২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরল নাচোল থানা পুলিশ চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ৭ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ের হার ৬২ শতাংশ : ওরিয়েন্টেশনে তথ্য প্রকাশ শিবগঞ্জে বিজিবির অভিযানে জব্দ ভারতীয় শাড়িসহ বিভিন্ন সামগ্রী চাঁপাইনবাবগঞ্জে বাড়ছেই পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি গোমস্তাপুরের সীমান্তে ৭ জনকে রাতের আঁধারে সরিয়ে নিয়েছে বিএসএফ সারা দেশে ডেঙ্গুতে মৃত্যু ৪০ ছাড়াল, নতুন ভর্তি ৪৩৯ প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ১৪০০ কোটির ট্রান্সফার ফিতে দিওমান্দের খোঁজে রিয়াল আপত্তি সত্ত্বেও জাতিসংঘের মানবাধিকার প্রধান থাকছেন ভলকার তুর্ক
Printed on: July 26, 2026
May 08, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

আমিরাতে মিসাইল ও ড্রোন ছুড়ল ইরান

Published: May 08, 2026 at 12:20 PM
আমিরাতে মিসাইল ও ড্রোন ছুড়ল ইরান

সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে নতুন করে আবারও মিসাইল ও ড্রোন ছুড়েছে ইরান। এগুলোর আঘাতে দেশটিতে তিনজন আহত হয়েছেন। শুক্রবার (৮ মে) ইরান থেকে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা বলেছে, ইরান নতুন করে দুটি ব্যালিস্টিক মিসাইল ও তিনটি ড্রোন ছুড়েছে। এতে তিনজন আহত হয়েছেন। তবে মিসাইল ও ড্রোনগুলো ঠেকিয়ে দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, মিসাইল ও ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে তিনজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত ইরানের ছোড়া ৫৫১টি ব্যালাস্টিক মিসাইল, ২৯টি ক্রুজ মিসাইল এবং ২ হাজার ২৬৩টি ড্রোন প্রতিহত করা হয়েছে। এরআগে ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্ক অবস্থানে ছিল আমিরাত। এর অংশ হিসেবে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সক্রিয় করা হয়েছিল। সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, শুক্রবার সকালে আমিরাত উপকূলে বিস্ফোরণের শব্দ শোনা যায়। দুবাইভিত্তিক সাংবাদিক নাতাশা তুরাক বলেছেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর স্থাপনা রয়েছে, সেসব জায়গায় বিস্ফোরণ হয়েছে। তিনি বলেন, “যখন হরমুজে এসব উপকূলবর্তী এলাকাজুড়ে সংঘর্ষ অব্যাহত রয়েছে, তখন আমিরাত উচ্চ সতর্কতায় রয়েছে। এ ধরনের হামলা গত সোমবার থেকে শুরু হয়। তবে উপকূলবর্তী এলাকাগুলোতে হামলা হলেও আমিরাতের মূল ভূখণ্ডে কোনো ধরনের মিসাইল বা ড্রোন হামলার ঘটনা ঘটেনি।

সূত্র: আলজাজিরা