ভারতের উত্তরপ্রদেশের সরাই ইনায়ত এলাকায় বিয়ে ভাঙ্গার অভিযোগে নিজ পরিবারের সদস্যদের নামে থানায় মামলা করেছেন এক তরুণী। মাধুরী প্যাটেল নামের ওই তরুণী পুলিশের কাছে অভিযোগ করেছেন যে, তার পরিবার তাকে দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করছে এবং ইচ্ছাকৃতভাবে তার বিয়ে ভেঙে দিচ্ছে। এমনকি তার জন্যে পাত্র খুঁজে দিতেও তিনি পুলিশকে অনুরোধ করেন। মাধুরী তার লিখিত অভিযোগে জানান, পরিবারের সদস্যরা, বিশেষ করে তার ভাই ও দুলাভাই বিয়ের খরচ এড়াতে তার জন্য আসা একাধিক বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তার দাবি, পরিবারটি তার ভবিষ্যৎ নিয়ে কোনো দায়িত্ব নিচ্ছে না, বরং তাকে নানা ভাবে চাপ ও অপমানের মধ্যে রাখছে। তিনি আরও অভিযোগ করেন, তার ভাই পারিবারিক সম্পত্তির বড় একটি অংশ নিজের নামে লিখে নিয়েছেন এবং এখন তার জীবনের সিদ্ধান্ত বা বিয়ের বিষয়ে কোনো দায়িত্ব নিতে অস্বীকৃতি জানাচ্ছেন। মাধুরীর ভাষ্য অনুযায়ী, তিনি গত প্রায় ২০ বছর ধরে আলাদা থাকছেন এবং নিজের খরচ নিজেই চালাচ্ছেন। তবে পরিবার থেকে নিয়মিত মানসিক চাপ ও নিপীড়নের মুখে পড়তে হচ্ছে তাকে। তবে তিনি পুলিশের কাছে শুধু অভিযোগ নয়, একজন উপযুক্ত পাত্র খুঁজে তার বিয়ের ব্যবস্থা করার অনুরোধও জানিয়েছেন। তার মতে, তিনি এখন নিরাপদ পারিবারিক জীবনে যেতে চান এবং একা জীবন আর চালিয়ে নিতে পারছেন না। পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং মাধুরীর পরিবারের সদস্যদের বক্তব্য নেওয়া হবে। সব পক্ষের কথা শোনার পরই পরবর্তী আইনগত সিদ্ধান্ত নেওয়া হবে।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
May 08, 2026
আন্তর্জাতিক
বিয়ে দিচ্ছে না পরিবার পুলিশের কাছে আবেদন তরুণীর
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026