বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শিবগঞ্জে নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত একটি শোক সংবাদ---------- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রাজশাহীতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার শিবগঞ্জে কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজের ছাদে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
Printed on: September 24, 2026
May 08, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

সোনার বাংলা’র স্বপ্নপূরণে কাজ করবে নতুন সরকার অমিত শাহ

Published: May 08, 2026 at 12:09 PM
সোনার বাংলা’র স্বপ্নপূরণে কাজ করবে নতুন সরকার অমিত শাহ

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণার পর ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, নতুন সরকার ‘সোনার বাংলা’র স্বপ্নপূরণে সর্বোচ্চ চেষ্টা করবে। শুক্রবার বিজেপির বিধায়ক দলের নেতা হিসেবে শুভেন্দু অধিকারীর নাম চূড়ান্ত করার পর তাকে অভিনন্দন জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তৃণমূল কংগ্রেস ও বাম দলগুলোকে পরাজিত করে বিজেপিকে ম্যান্ডেট দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের মানুষকে ধন্যবাদ জানান অমিত শাহ। তিনি বলেন, জনগণের এই আস্থার মর্যাদা দিয়ে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়াই হবে তাদের লক্ষ্য। বিজেপির বিধায়ক দলের নেতা নির্বাচিত হওয়ার পর শুভেন্দু অধিকারীকে সংবর্ধনা দেন অমিত শাহ। এরপরই তিনি ঘোষণা করেন, শুভেন্দু অধিকারীই হচ্ছেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী। শনিবার বেলা ১১টায় কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তার শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সরকার গঠনের প্রক্রিয়া শুরু করতে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় লোক ভবনে পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবির সঙ্গে দেখা করবেন শুভেন্দু অধিকারী। এ সময় তার সঙ্গে বিজেপির সব বিধায়কের স্বাক্ষর করা সমর্থনপত্র থাকবে।

সূত্র: ইন্ডিয়া টুডে