নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে সেরা পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। আইসিসির এপ্রিলের প্লেয়ার অব দ্য মান্থের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। ৩ জনের সংক্ষিপ্ত তালিকায় আরও আছেন ওমানের ব্যাটার যতিন্দর সিং ও সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটার আজয় কুমার। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তরুণ পেসার নাহিদ নিয়েছেন ৮ উইকেট। তার বোলিং গড় ছিল ১৬.৭৫ এবং ইকোনমি রেট ৪.৪৬। সিরিজসেরার পুরস্কারও জেতেন তিনি। মিরপুরে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে সবচেয়ে বেশি উজ্জ্বল ছিলেন নাহিদ। দুর্দান্ত বোলিংয়ে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিয়ে ৩২ রানে নেন ৫ উইকেট। এছাড়া সিরিজের প্রথম ওয়ানডেতে ১টি ও তৃতীয় ওয়ানডেতে নেন ২ উইকেট। তার দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে বাংলাদেশ ২-১ ব্যবধানে স্মরণীয় সিরিজ জয় নিশ্চিত করে। উল্লেখ্য, ভক্তদের ভোট ও বিশেষজ্ঞ প্যানেলের মূল্যায়নের ভিত্তিতে চলতি মাসের শেষদিকে বিজয়ীর নাম ঘোষণা করবে আইসিসি।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
May 08, 2026
খেলাধুলা
আইসিসির প্লেয়ার অব দ্য মান্থের লড়াইয়ে বাংলাদেশের নাহিদ
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026