কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে চুক্তির মেয়াদ আরও চার বছর বাড়াতে যাচ্ছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। নতুন চুক্তি অনুযায়ী, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত সেলেসাওদের কোচের দায়িত্ব পালন করবেন তিনি। বৃহস্পতিবার (৭ মে) এ তথ্য জানিয়েছে সিবিএফ। গত বছরের মে মাসে ব্রাজিলের দায়িত্ব নেন আনচেলত্তি। ইতালিয়ান এই কোচ বর্তমান চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে কয়েক মাস ধরে সিবিএফের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিলেন। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি সামির দাউদ ও কোচ কার্লো আনচেলত্তি ফোর্তালেজায় ‘ফুটপ্রো এক্সপো’ কনফারেন্সে সিবিএফ সভাপতি সামির দাউদ বলেন, ‘বিশ্বকাপের আগে’ই আনচেলত্তির চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। দাউদ আরও জানান, সিবিএফ ও আনচেলত্তির আইনজীবীরা নতুন চুক্তির বিভিন্ন দিক নিয়ে কাজ করছেন। আনচেলত্তির হাত ধরেই ২০২৬ বিশ্বকাপে খেলার টিকিট পেয়েছে ব্রাজিল। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আগামী ১১ জুন শুরু হবে বিশ্বকাপ। ১৮ মে রিও ডি জেনিরোতে বিশ্বকাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন আনচেলত্তি। এরপর ৩১ মে মারাকানা স্টেডিয়ামে পানামার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলে বিশ্বকাপের উদ্দেশ্যে দেশ ছাড়বে ব্রাজিল।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
May 08, 2026
খেলাধুলা
২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে ব্রাজিল
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026