ব্রাজিল পাঁচবারের চ্যাম্পিয়ন| সবচেয়ে বেশিবার তারা জিতেছে বিশ^কাপ| এই দলটিই কিনা ২৪ বছর ধরে শিরোপাহীন! সেই ২০০২ সালে সবশেষ বিশ^কাপের সোনালি ট্রফি হাতে নিয়েছিল সেলেসাওরা| এরপর আর হয়ে উঠেনি| তবে ব্রাজিলের দুইবারের বিশ^কাপজয়ী কিংবদন্তি ফুটবলার কাফু মনে করছেন, ২০২৬ বিশ^কাপই পাঁচবারের চ্যাম্পিয়নদের জন্য আবারও শিরোপা জয়ের সেরা সুযোগ| ২৪ বছর পর বিশ^কাপ জয়ের আশায় তিনি আশাবাদী| মাদ্রিদে অনুষ্ঠিত লরিয়াস এওয়ার্ডস অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কাফু বলেন, ‘শেষ শিরোপার ২৪ বছর পর আমি মনে করি, এটা ব্রাজিলের জন্য উপযুক্ত সময়|’ কাফু ছিলেন ২০০২ সালের বিশ^কাপজয়ী ব্রাজিল দলের অধিনায়ক| ওই আসরের ফাইনালে ব্রাজিল ২-০ গোলে জার্মানিকে হারায়| এছাড়া ১৯৯৪ সালে ইতালিকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জয়ী দলেও তিনি ছিলেন| বর্তমান ব্রাজিল দলে নতুন কোচ হিসেবে যোগ দিয়েছেন কার্লো আনচেলত্তি, যাকে ‘সিরিয়াল উইনার’ হিসেবে উল্লেখ করেছেন কাফু| তার মতে, দলের আক্রমণভাগ ও মিডফিল্ড শক্তিশালী থাকলেও রক্ষণভাগ আরও মজবুত করার দিকে নজর দিয়েছেন এই ইতালিয়ান কোচ| কাফু বলেন, ‘যদি ব্রাজিল বিশ^কাপে গোল না খায়, তাহলে তারা প্রতি ম্যাচেই অন্তত একটি গোল করতে পারবে|’ ২০২৬ বিশ^কাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায়, যা শুরু হবে ১১ জুন এবং শেষ হবে ১৯ জুলাই| রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের ওপরও বড় প্রত্যাশা রাখছেন কাফু| সাম্প্রতিক সময়ে বিতর্কে জড়ালেও বিশ^কাপ মঞ্চকে নিজেকে প্রমাণের সেরা সুযোগ হিসেবে দেখছেন তিনি| এছাড়া তরুণ ফরোয়ার্ড এনদ্রিকের প্রশংসা করে কাফু বলেন, ‘সে ভবিষ্যতে দলের জন্য অনেক অবদান রাখতে পারবে|’ ফরাসি ক্লাব অলিম্পিক লিওনাইসে লোনে খেলার অভিজ্ঞতা তাকে আরও পরিণত করেছে বলেও মন্তব্য করেন তিনি| বিশ^কাপের সম্ভাব্য শিরোপাপ্রত্যাশী দলগুলোর তালিকায় ব্রাজিলকে শীর্ষ পাঁচে রাখা হয়েছে| বর্তমানে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন ফেভারিট হিসেবে এগিয়ে রয়েছে|
শিরোনাম
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
শিবগঞ্জে নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত
একটি শোক সংবাদ---------- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
রাজশাহীতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার
শিবগঞ্জে কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজের ছাদে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
Printed on: September 24, 2026
April 21, 2026
খেলাধুলা
এবারই ব্রাজিলের শিরোপা জয়ের সেরা সুযোগ : কাফু
সর্বশেষ খবর
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
Sep 24, 2026