ব্যাট হাতে ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই আলো ছড়াচ্ছেন আবু হায়দার রনি| বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চারদিনের সংস্করণের উদ্বোধনী ম্যাচে আবারও ব্যাট হাতে চমক দেখালেন তিনি| সেঞ্চুরির খুব কাছাকাছি থেকেই প্রথম দিন শেষ করেছেন মধ্যাঞ্চলের এই ক্রিকেটার| সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম দিনের খেলা শেষে ৬ উইকেটে ২৭২ রান তুলেছে মধ্যাঞ্চল| ইনিংসের বড় ভরসা হয়ে ওঠেন আবু হায়দার রনি| ১১০ বলে ৯০ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন তিনি| তার সঙ্গে দারুণ জুটি গড়েছেন আশিকুর রহমান শিবলি| ষষ্ঠ উইকেটে দুজন মিলে যোগ করেন ১৪৭ রান| শিবলিও দিন শেষ করেছেন অপরাজিত আছেন ১৫১ বলে করেছেন ৭৫ রানে| দ্বিতীয় দিনে দুজনের সামনেই সেঞ্চুরির সম্ভাবনা রয়েছে| এর আগে ওপেনার সাদমান ইসলাম অনিক খেলেছেন ১১৪ বলে ৫৬ রানের ইনিংস| অন্যদিকে আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য পরিচিত জিসান আলম খেলেছেন একেবারে ভিন্ন ধাঁচের ইনিংস| ৮০ বল মোকাবিলা করে করেছেন ১৪ রান| নিজের প্রথম রান পেতে তাকে অপেক্ষা করতে হয়েছে ৫২ বল পর্যন্ত| পূর্বাঞ্চলের হয়ে বল হাতে দুটি করে উইকেট নিয়েছেন ইবাদত হোসেন চৌধুরী ও তোফায়েল আহমেদ| সিলেট একাডেমি মাঠে অন্য ম্যাচে ব্যাটিং করে দক্ষিণাঞ্চল| পুরো দল অলআউট হয়েছে ৩১৪ রানে| তবে অবাক করা বিষয়, অধিনায়ক মোহাম্মদ মিঠুন ছাড়া দলের আর কেউ অর্ধশতক করতে পারেননি| মিঠুন ৭৩ বলে করেন ৫৩ রান|
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026