সাম্প্রতিক ইরান-ইসরায়েল সংঘাতের পর পরিচালিত এক জনমত জরিপে দেখা গেছে, ইসরাইলের ৯২ শতাংশের বেশি নাগরিক মনে করেন এই যুদ্ধে ইরানই বিজয়ী হয়েছে বা সবচেয়ে বেশি লাভবান হয়েছে। এমনকি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমর্থকদের মধ্যেও একই ধরনের মতামত দেখা গেছে। রোববার (২১ জুন) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, রোববার প্রকাশিত জরিপটি ১৭ থেকে ২০ জুনের মধ্যে ৩ হাজার ৬৪৪ জনের ওপর পরিচালিত হয়। এতে অংশগ্রহণকারীদের ৯২.১ শতাংশ বলেছেন, সংঘাত থেকে ইরানই বেশি লাভবান হয়েছে বা বিজয়ী হয়েছে। একই সঙ্গে ৮২.৯ শতাংশ উত্তরদাতা মনে করেন, এই যুদ্ধের ফলে ইসরায়েলের দীর্ঘমেয়াদি নিরাপত্তা দুর্বল হয়ে পড়েছে। জরিপে আরও দেখা যায়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থী রাজনৈতিক জোটের সমর্থকদের মধ্যেও ৯৩.১ শতাংশ বিশ্বাস করেন যে ইরান এই সংঘাত থেকে সুবিধাজনক অবস্থানে বেরিয়ে এসেছে। এদিকে, যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির বিরোধিতাও ছিল ব্যাপক। জরিপে অংশ নেওয়া ৬৩.২ শতাংশ উত্তরদাতা চুক্তির বিরোধিতা করেছেন, যেখানে মাত্র ১২.১ শতাংশ এর প্রতি সমর্থন জানিয়েছেন।
শিরোনাম
যুদ্ধ বন্ধে সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক শুরু
৬৮ বছরের রেকর্ড ভাঙা গোলবন্যার বিশ্বকাপ
লেবাননের লিতানি নদী পর্যন্ত যেভাবে দখলে নিলো ইসরায়েল
জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা
রাজস্ব ফাঁকি দিয়ে আনা ৩২০ পিস ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ আটক ১
ভেড়ার লোম থেকে বিভিন্ন পণ্য তৈরির বিষয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্ভোধন
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে রাজনৈতিক টানাপোড়েনে ইরান
বাবাকে নিয়ে তারকাদের না-বলা কথা
২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ জনের মৃত্যু
বাংলাদেশ হোয়াইটওয়াশড টি-টোয়েন্টিতে ৩-০ ব্যবধানে
Printed on: June 21, 2026
June 21, 2026
আন্তর্জাতিক
৯২ শতাংশ ইসরায়েলির মতে যুদ্ধে জয়ী হয়েছে ইরান
সর্বশেষ খবর
৬৮ বছরের রেকর্ড ভাঙা গোলবন্যার বিশ্বকাপ
Jun 21, 2026
লেবাননের লিতানি নদী পর্যন্ত যেভাবে দখলে নিলো ইসরায়েল
Jun 21, 2026