নিজ হাতে মেসির প্রতিকৃতি এঁকে ভক্তদের মুগ্ধ করলেন চঞ্চল। ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠেছে গোটা বিশ্ব, তার ছোঁয়া লেগেছে বাংলাদেশের শোবিজ অঙ্গনেও। প্রিয় দল ও খেলোয়াড়কে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন তারকারা। তবে শুধু সমর্থনেই থেমে থাকেননি অভিনেতা চঞ্চল চৌধুরী। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির প্রতি ভালোবাসা প্রকাশ করতে নিজ হাতে মেসির স্কেচ এঁকেছেন, যা ইতোমধ্যেই মুগ্ধ করেছে ভক্তদের। নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে শনিবার (২০ জুন) দুপুরে মেসির স্কেচটি প্রকাশ করেন চঞ্চল। নিখুঁত আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে মেসির চুল, দাড়ি, চোখ ও স্বাক্ষরসুলভ হাসি। ছবির ক্যাপশনে চঞ্চল লিখেছেন, ‘আমি মেসির একটা ছবি আঁকব, এটা দেখে মেসি ভক্তরা খুশী হতেই পারেন। আঁকলাম। প্রিয় খেলোয়াড় বলে কথা! এখন লাইক-শেয়ার আপনার ব্যাপার। চঞ্চলের আঁকা মেসির প্রতিকৃতি দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরাও। পোস্টটি প্রকাশের এক ঘণ্টার মধ্যেই সাড়ে পাঁচ হাজারের বেশি প্রতিক্রিয়া পড়ে। দুই শতাধিক মন্তব্যে ভক্তরা অভিনেতার বহুমুখী প্রতিভার প্রশংসা করেছেন। কেউ লিখেছেন, ‘আপনি দুই বাংলার একজন খ্যাতনামা অভিনেতা, পাশাপাশি একজন প্রতিভাবান অঙ্কনশিল্পী এবং অসাধারণ কণ্ঠশিল্পীও।’ আরেকজনের মন্তব্য, ‘মেসি যেমন ফুটবলে সেরা, আপনি তেমন অভিনয়ে সেরা। অভিনয়ের পাশাপাশি গান ও চিত্রাঙ্কনেও সমান দক্ষ চঞ্চল চৌধুরী। প্রায়ই নিজের আঁকা বিভিন্ন প্রতিকৃতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তিনি। এর আগে সত্যজিৎ রায়, তারিক আনাম খান, বাপ্পা মজুমদার, সালাহউদ্দিন লাভলু, রায়হান রাফী, তাসনিয়া ফারিণ ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়সহ অনেকের ছবি ডিজিটাল তুলিতে এঁকেছেন এই জনপ্রিয় অভিনেতা।
শিরোনাম
যুদ্ধ বন্ধে সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক শুরু
৬৮ বছরের রেকর্ড ভাঙা গোলবন্যার বিশ্বকাপ
লেবাননের লিতানি নদী পর্যন্ত যেভাবে দখলে নিলো ইসরায়েল
জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা
রাজস্ব ফাঁকি দিয়ে আনা ৩২০ পিস ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ আটক ১
ভেড়ার লোম থেকে বিভিন্ন পণ্য তৈরির বিষয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্ভোধন
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে রাজনৈতিক টানাপোড়েনে ইরান
বাবাকে নিয়ে তারকাদের না-বলা কথা
২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ জনের মৃত্যু
বাংলাদেশ হোয়াইটওয়াশড টি-টোয়েন্টিতে ৩-০ ব্যবধানে
Printed on: June 21, 2026
June 21, 2026
বিনোদন
মেসি উন্মাদনায় ভক্তদের মুগ্ধ করলেন চঞ্চল চৌধুরী
সর্বশেষ খবর
৬৮ বছরের রেকর্ড ভাঙা গোলবন্যার বিশ্বকাপ
Jun 21, 2026
লেবাননের লিতানি নদী পর্যন্ত যেভাবে দখলে নিলো ইসরায়েল
Jun 21, 2026