বাংলাদেশের নৃত্য, অভিনয় ও মডেলিং অঙ্গনের নন্দিত শিল্পী সাদিয়া ইসলাম মৌ। আজ তার জন্মদিন। একইদিনে এবার উদযাপিত হচ্ছে বাবা দিবস। দুই বিশেষ উপলক্ষকে কেন্দ্র করে এক ব্যতিক্রমী ও আবেগঘন আয়োজন করেছে বিশ্বরঙ। খ্যাতিমান ফ্যাশন ডিজাইনার ও বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে তুলতে নির্মাণ করেছেন একটি আবেগঘন মিউজিক ভিডিও। এতে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে সাদিয়া ইসলাম মৌয়ের প্রয়াত বাবা, প্রখ্যাত সংগীতশিল্পী সাইফুল ইসলামের গাওয়া একটি জনপ্রিয় গান। গানটির মূল গীতিকার ছিলেন নঈম দোহার এবং সুরকার নওয়ার পারভেজ। প্রথমবার গানটি কণ্ঠে ধারণ করেন সাইফুল ইসলাম। সেই কালজয়ী গানকে নতুন সংগীতায়োজন ও আধুনিক নির্মাণশৈলীতে আবারও উপস্থাপন করা হয়েছে, যার সংগীতায়োজনে ছিলেন রাজন সাহা। এই প্রজেক্টের সবচেয়ে বিশেষ দিক হলো সাদিয়া ইসলাম মৌ দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবারের মতো এই মিউজিক ভিডিওতে নিজের কণ্ঠে কবিতা পাঠ করেছেন। নৃত্য, অভিনয় ও মডেলিংয়ে সফল এই তারকার কবিতা পাঠ পুরো কাজটিকে দিয়েছে এক ভিন্নমাত্রিক আবেগ ও গভীরতা। বিপ্লব সাহা বলেন, ‘সাদিয়া ইসলাম মৌ আমাদের সংস্কৃতি অঙ্গনের এক অনন্য নাম। তার জন্মদিন এবং বাবা দিবস একই দিনে হওয়ায় আমি চেয়েছি এমন একটি উপহার দিতে। আশা করছি এটি তার হৃদয়কে ছুঁয়ে যাবে। প্রয়াত সাইফুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গানটি নতুনভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি আরও জানান, মিউজিক ভিডিওতে মৌ-এর কবিতা পাঠ এই কাজকে আরও অর্থবহ ও স্মরণীয় করেছে। ভিডিওটির চিত্রগ্রহণ করেছেন অনিক ছন্দ এবং সম্পাদনায় ছিলেন তুষার। আজ সন্ধ্যায় মিউজিক ভিডিওটি একযোগে বিশ্বরঙ-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং বিপ্লব সাহার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে। পাশাপাশি এটি বিশ্বরঙের অফিসিয়াল ফেসবুক পেজেও উন্মুক্ত করা হবে।আয়োজকদের প্রত্যাশা- এই বিশেষ মিউজিক ভিডিও শুধু একটি গান নয়, বরং একজন কন্যার তার বাবার প্রতি ভালোবাসা, স্মৃতি ও শ্রদ্ধার এক আবেগঘন শিল্পিত প্রকাশ, যা দর্শক-শ্রোতার হৃদয় ছুঁয়ে যাবে।
শিরোনাম
যুদ্ধ বন্ধে সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক শুরু
৬৮ বছরের রেকর্ড ভাঙা গোলবন্যার বিশ্বকাপ
লেবাননের লিতানি নদী পর্যন্ত যেভাবে দখলে নিলো ইসরায়েল
জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা
রাজস্ব ফাঁকি দিয়ে আনা ৩২০ পিস ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ আটক ১
ভেড়ার লোম থেকে বিভিন্ন পণ্য তৈরির বিষয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্ভোধন
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে রাজনৈতিক টানাপোড়েনে ইরান
বাবাকে নিয়ে তারকাদের না-বলা কথা
২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ জনের মৃত্যু
বাংলাদেশ হোয়াইটওয়াশড টি-টোয়েন্টিতে ৩-০ ব্যবধানে
Printed on: June 21, 2026
June 21, 2026
বিনোদন
জন্মদিনে মৌকে তার বাবার গান উপহার দিলেন বিপ্লব সাহা
সর্বশেষ খবর
৬৮ বছরের রেকর্ড ভাঙা গোলবন্যার বিশ্বকাপ
Jun 21, 2026
লেবাননের লিতানি নদী পর্যন্ত যেভাবে দখলে নিলো ইসরায়েল
Jun 21, 2026