শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কাঁটাতারের বেড়াবিহীন চৌকা সীমান্তে আজ সকালে ২০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা সীমান্তবাসীদের সাথে নিয়ে প্রতিহত করেছে বিজিবি। পরে বিজিবি ও সীমান্তবাসীদের ব্যাপক বাধার মুখে এবং বিজিবি-বিএসএফ এর মধ্যে অনুষ্ঠিত কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর সীমান্তের শূণ্যরেখার ভারতের ভেতরে অবস্থানরত ওই ২০ জনকে ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের সুখদেবপুর ক্যাম্পের মাধ্যমে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। আজ বিকাল ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী। এদিকে, এঘটনা নিয়ে সীমান্তে কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়। এসময় বিজিবি প্রথমে পুশইনের চেষ্টাকৃতদের সরিয়ে নিতে বলে। তারপর কথা বলা হবে বলেও জানায়। স্থানীয় ও বিজিবি সূত্র জানায়, আজ সকাল ৭টার দিকে ৪শিশু, ১১ নারী ও ৫ পুরুষকে চৌকা সীমান্ত দিয়ে বাংলাদশে ঢোকানেরা চেষ্টা প্রতিহত করা হয়। পরে পতাকা বৈঠকে সমঝোতার পর দুপুর সাড়ে ১২টার দিকে তাদের ভারতে ফিরিয়ে নেয়া হয়।
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন অব্যাহত
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন
ম্যাথ অলিম্পিয়াডে মেডেল ভোলাহাটের ইফতেখারুল এবার আন্তর্জাতিক পর্বে
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর বন্ধ থাকবে ৮ দিন
শিবগঞ্জে ডেঙ্গু পরীক্ষার কিট দিলেন এমপি ড. কেরামত
চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজাকে ঘিরে সীমান্ত এলাকায় ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন
জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে ৪০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১
Printed on: October 15, 2026
June 20, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত
Oct 15, 2026
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন
Oct 15, 2026