শনিবার ২০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: June 20, 2026
June 20, 2026
বিনোদন
বিনোদন

আর্জেন্টিনার খেলোয়াড়দের উৎসব ভঙ্গিতে মেতেছেন পরীমণি

Published: June 20, 2026 at 09:02 AM
আর্জেন্টিনার খেলোয়াড়দের উৎসব ভঙ্গিতে মেতেছেন পরীমণি

ফুটবল বিশ্বকাপ এলেই যেন নতুন করে প্রাণ ফিরে পান চিত্রনায়িকা পরীমণি। মাঠের খেলা থেকে শুরু করে প্রিয় দলকে নিয়ে উচ্ছ্বাস-সবকিছুতেই সরব থাকেন তিনি। এবারও তার ব্যতিক্রম হয়নি। আর্জেন্টিনাকে ঘিরে নিজের আবেগ-ভালোবাসার প্রকাশ করেই যাচ্ছেন এই অভিনেত্রী।শুক্রবার (১৯ জুন) ছুটির দিনে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেছেন পরীমণি। সেখানে দেখা যায়, আর্জেন্টিনার জার্সি পরেছেন তিনি। ১০ নম্বর জার্সিতে লেখা রয়েছে মেসির নামও। এখানেই শেষ নয়, জার্সির পেছনে নিজের নাম (পরী) লেখা ছাড়াও তিনটি ভিন্ন রঙের প্রজাপতি আঁকা রয়েছে। ৩৫ সেকেন্ডের ওই ভিডিওতে আর্জেন্টিনা দলের একাধিক খেলোয়ারের উৎসবের ভঙ্গিতে নিজেকে মেলে ধরেছেন তিনি। এরমধ্যে রয়েছেন গোলরক্ষ এমিলিয়ানো মার্তিনেস থেকে শুরু করে ডিফেন্ডার নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, মার্কোস নিকোলাস সেনেসি, নিকোলাস তাগলিয়াফিকো, অ্যালেক্সিস মাক আলিস্তার, লেয়ান্দ্রো পারেদেস, এনসো ফার্নান্দেস, হুলিয়ান আলভারেস, নিকোলাস গঞ্জালেসের মতো ফুটবলার।  ভিডিওটি প্রকাশের পর অল্প সময়েই সামাজিকমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। ২ ঘণ্টার মধ্যে এতে ১ লাখ ৯০ হাজারের বেশি প্রতিক্রিয়া এবং ১০ হাজারের বেশি মন্তব্য জমা পড়ে। অনেকেই আর্জেন্টিনার প্রতি পরীমণির অকৃত্রিম ভালোবাসার প্রশংসা করেছেন। এর আগে ১৭ জুন আর্জেন্টিনার দুর্দান্ত জয়ের রাতে উচ্ছ্বাস প্রকাশ করেন পরীমণি। প্রিয় দলের জয় উদযাপন আনন্দঘন মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সামাজিকমাধ্যমে। ছেলের একাধিক ছবি প্রকাশ করেন পরীমণি। ছবিগুলোতে দেখা যায়, আর্জেন্টিনার জয়ের আবহে ছোট্ট ছেলেকে নিয়ে আনন্দময় সময় কাটাচ্ছেন তিনি। ফুটবলপ্রেমী এই অভিনেত্রীর পোস্টে ফুটে উঠেছে আর্জেন্টিনার প্রতি তার ভালোবাসা এবং মাতৃত্বের আবেগ। ছবির ক্যাপশনে পরীমণি লেখেন, ‘আমার ছোট্ট মেসি। মাশাআল্লাহ।’

এখানেই শেষ নয়, গতকাল (১৪ জুন) নিজের আরেকটি ভিডিও শেয়ার করেছিলেন পরীমণি। সেখানে দেখা যায়, শাড়ি ও গহনায় সজ্জিত অভিনেত্রী সেলফি ভিডিও ধারণ করছেন। তার পেছনে থাকা অসংখ্য মানুষ একসঙ্গে ‘আর্জেন্টিনা, আর্জেন্টিনা’ বলে স্লোগান দিচ্ছেন। সমর্থকদের সেই উচ্ছ্বাসে সাড়া দিয়ে পরীমণিও ‘উড়ন্ত চুমু’ ছুড়ে দেন।

ফুটবলের প্রতি ভালোবাসা এবং প্রিয় দলকে নিয়ে তার এমন উচ্ছ্বাস নতুন কিছু নয়। বিভিন্ন সময়েই আর্জেন্টিনার সমর্থনে সরব দেখা গেছে তাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। বিশ্বকাপের আবহে আর্জেন্টিনাকে নিয়ে পরীমণির আবেগঘন এই ভিডিও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে নেটদুনিয়ায়।