পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে রিপোর্ট লেখা পর্যন্ত অন্তত সাতজনের প্রাণহানি ও তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার মেরকা বেরা এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন জেলার পুলিশ কর্মকর্তা ইয়াসির আফ্রিদি। পুলিশ জানিয়েছে, প্রথম বিস্ফোরণটি ঘটে সড়কের পাশে পুঁতে রাখা বিস্ফোরক থেকে। এতে হাতি খেল গ্রাম থেকে বান্নুর উদ্দেশে যাওয়া একটি যাত্রীবাহী ভ্যান লক্ষ্যবস্তুতে পরিণত হয়। বিস্ফোরণে নিহত হন ভ্যানে থাকা পাঁচ যাত্রী। প্রথম বিস্ফোরণের কিছুক্ষণ পর একই স্থানে দ্বিতীয় বিস্ফোরণ ঘটে। এ সময় উদ্ধারকাজে অংশ নেওয়া দুজন নিহত হন। পাশাপাশি একটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয় এবং আরও তিনজন আহত হন। নিহতদের মরদেহ ও আহতদের বান্নুর খলিফা গুল নওয়াজ টিচিং হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে। হামলার পেছনে কারা জড়িত, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কোনও তথ্য জানানো হয়নি। তবে, কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে এবং আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করছে। এর আগে, চলতি বছরের এপ্রিলেও বান্নুতে একটি আত্মঘাতী হামলায় তিন নারী ও এক শিশুসহ অন্তত পাঁচজন প্রাণ হারান। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সশস্ত্র হামলা ও বিস্ফোরণের ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২১ সালে আফগান তালেবান ক্ষমতায় আসার পর থেকে এসব অঞ্চলে সন্ত্রাসী কার্যকলাপ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। সূত্র: জিও নিউজ
শিরোনাম
ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের
প্রযুক্তির সঠিক ব্যবহারে দুর্নীতি কমানো সম্ভব মীর হেলাল
শুধু খেললে হবে না পড়াশোনায় এগিয়ে যেতে হবে প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্রকে চাপ দিতে সুইজারল্যান্ড যাচ্ছেন ইরানি
ব্রাজিলের নকআউট পর্বে খেলা এখনও নিশ্চিত নয়!
বাবা দিবসে দোলার কন্ঠে আনন্দের গান
রাজ-সাবিলা আবারও একসঙ্গে
ভোলাহাটে হত্যা মামলায় ৪৯ জনের নাম, গ্রেফতার ৩
গোমস্তাপুরে লাগসই প্রযুক্তি বিষয়ক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত
গোমস্তাপুরে ভারতীয় নেশাদ্রব্য জব্দ
সর্বশেষ খবর
ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের
Jun 20, 2026
যুক্তরাষ্ট্রকে চাপ দিতে সুইজারল্যান্ড যাচ্ছেন ইরানি
Jun 20, 2026
ব্রাজিলের নকআউট পর্বে খেলা এখনও নিশ্চিত নয়!
Jun 20, 2026