বুধবার ০৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 09, 2026
June 14, 2026
রাজশাহী
রাজশাহী

রাজশাহীতে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

Published: June 14, 2026 at 12:17 PM
রাজশাহীতে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

রাজশাহীর দুর্গাপুর থানা এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার প্রধান আসামি আকাশকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। গ্রেফতার আকাশের বিরুদ্ধে দুর্গাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা রয়েছে। র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি আভিযানিক দল দুর্গাপুর উপজেলার ঝালুকা ডিগ্রি কলেজ মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।