দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে এই সময়ে নতুন করে ৭৯৬ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। শনিবার (১৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে শুধু ঢাকা বিভাগেই ৩ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে হামের উপসর্গে একজন করে মোট ২ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৬৪৮ জনের মৃত্যু হয়েছে। এদিকে দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৩ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরো ৭৩৩ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত মোট ৮৪ হাজার ৮৯৯ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ১০ হাজার ২৪৮ জনের হাম শনাক্ত হয়েছে।
শিরোনাম
শ্বাসরুদ্ধকর ম্যাচে টাইগারদের হার, হোয়াইটওয়াশ এড়ালো অস্ট্রেলিয়া
গোমস্তাপুরে গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন
শিবগঞ্জে ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগে ইউপি সদস্যকে বহিষ্কারের নির্দেশ
২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৩৫ ডেঙ্গু রোগী
হামের উপসর্গ নিয়ে আরো ৪ শিশুর মৃত্যু
ব্রাজিলের হোঁচট, মরক্কোর ইতিহাস
মরক্কোর ফুটবল তারকার প্রেমে পড়েছেন নোরা!
দীর্ঘ বিরতির পর নতুন গানে ঝড় তুলতে আসছে বিটিএস
সুরভি জ্যোতি এবং সুমিত সুরি প্রথম সন্তানের বাবা-মা হয়েছেন
তেহরানে কাতারের প্রতিনিধি দল, ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির সম্ভাবনা
সর্বশেষ খবর
গোমস্তাপুরে গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন
Jun 14, 2026
২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৩৫ ডেঙ্গু রোগী
Jun 14, 2026
হামের উপসর্গ নিয়ে আরো ৪ শিশুর মৃত্যু
Jun 14, 2026