ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৯ জন নিহত হয়েছে। স্থানীয় সময় সকাল ৭টা ৩৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। দেশটির দক্ষিণের প্রধান দ্বীপ মিন্দানাও এর জেনারেল সান্তোস সিটির উপকূলে ভূমিকম্প আঘাত হেনেছে। পুলিশ জানিয়েছে, এই ভূমিকম্পে অন্তত ১৩৪ জন আহত হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সি জানিয়েছে, এখনো সাতজন নিখোঁজ রয়েছেন। ফিলিপাইন, ইন্দোনেশিয়া এবং জাপানসহ এই অঞ্চলের বেশ কয়েকটি দেশ সুনামি সতর্কতা জারি করেছিল। যদিও এগুলোর বেশিরভাগই এখন তুলে নেওয়া হয়েছে। ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র জানিয়েছেন, সংশ্লিষ্ট সব সরকারি সংস্থাকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে জনগণকে উঁচু স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
শিরোনাম
দেবীনগরে সাপের কামড়ে এক শিশুর মৃত্যু
নবাব খালের পুনর্খনন ৭৫ ভাগ সম্পন্ন : পরিদর্শন করলেন জেলা প্রশাসক
গোমস্তাপুরে ১৯ মাদক মামলার আসামী দম্পতি মাদকসহ গ্রেপ্তার
গোমস্তাপুরে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ভুয়া তথ্য প্রচারে ক্ষুব্ধ মিমি, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি
বিয়ের সাজে অপু বিশ্বাস, ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা
হেক্সা মিশনে ব্রাজিল, ২৪ বছরের খরা কি কাটবে এবার
জাকিরের সেঞ্চুরির পর বোলারদের ঝলক, বড় জয় বাংলাদেশের
মাল্টার উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে ১০ জনের মৃত্যু
ক্যান্সার-কিডনিসহ ৬ রোগের চিকিৎসায় সাড়ে ৪৯ কোটি টাকা বরাদ্দ
Printed on: June 08, 2026
June 08, 2026
আন্তর্জাতিক
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৯
সর্বশেষ খবর
দেবীনগরে সাপের কামড়ে এক শিশুর মৃত্যু
Jun 08, 2026
গোমস্তাপুরে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
Jun 08, 2026