চাঁপাইনবাবগঞ্জে সাপের কামড়ে সাবিকুন্নাহার নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের ফাটাপাড়া গ্রামে এঘটনা ঘটে। মারা যাওয়া শিশু ওই গ্রামের ইসাহাক আলীর মেয়ে। সদর থানার এসআই গৌরাঙ্গ মোহন রায় ও মারা যাওয়া শিশুর চাচা জিয়ারুল জানান, দুপুরে খাওয়া-দাওয়া করে ঘরে খাটের ওপর পা ঝুলিয়ে শুয়ে মোবাইল দেখছিল শিশু সাবিকুন্নাহার। এসময় তাকে সাপে কামড় দেয়। এসময় তার চিৎকারে পরিবারে লোকেরা ছুটে এসে তাকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আরএমও ডা. মাহবুব হাসান বলেন- শিশু রোগীটিকে বিকেল ৫টার দিকে হাসপাতালে নিয়ে আসে এবং সাথে সাথে তাকে অ্যান্টি ¯েœক ভেনম স্টার্ট করা হয়। কিন্তু সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী পদ্মার চরে ১,২০০ মানুষ ও ২০০ গবাদিপশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা
নাচোলে দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা, আলোচনাসভা ও পুরস্কার বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দায় ডুবে নিখোঁজ শিশুর মরদেহ ২৩ ঘণ্টা পর উদ্ধার
মেসিদের স্বপ্নভঙ্গ, মন ভেঙেছে পরীমণি ভক্তদেরও
দীর্ঘ বিরতিতে যাচ্ছেন ক্রিস্টোফার নোলান
চালু হলো হ্যালো ডিসি অ্যাপ এক ক্লিকেই মিলবে জেলা
বরবাদ টিমের নতুন সিনেমার নাম কি নিঃস্ব?
ককরোচ পার্টির আন্দোলনে আটক স্বরার স্বামী ফাহাদ আহমেদ, বলিউড তারকাদের প্রতিবাদ
আজ স্বাস্থ্যকর খাবারের প্রবেশ নিষেধ, শুধুই পেটের উৎসবের দিন
যে দেশ এখনও ফুটবল খেলে না
Printed on: July 22, 2026
June 08, 2026
চাঁপাইনবাবগঞ্জ
দেবীনগরে সাপের কামড়ে এক শিশুর মৃত্যু
সর্বশেষ খবর
মেসিদের স্বপ্নভঙ্গ, মন ভেঙেছে পরীমণি ভক্তদেরও
Jul 21, 2026
দীর্ঘ বিরতিতে যাচ্ছেন ক্রিস্টোফার নোলান
Jul 21, 2026