শুক্রবার ০৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৯ জিলহজ ১৪৪৭ হিজরি
LIVE
Printed on: June 05, 2026
June 05, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

গোমস্তাপুর সীমান্তে ২৮ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের; ২বারের পতাকা বৈঠকেও মেলেনি সমাধান

Published: June 05, 2026 at 12:23 PM
গোমস্তাপুর সীমান্তে ২৮ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের; ২বারের পতাকা বৈঠকেও মেলেনি সমাধান

গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টাকৃত ২৮ জন ব্যক্তি বর্তমানে শূন্যরেখা থেকে প্রায় ৫০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছে। আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম। তিনি জানান, আজ বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান হয়নি। এর আগে গতকাল ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়েও বৈঠক হয়। বিএসএফ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে সিদ্ধান্ত দেওয়ার আশ্বাস দিলেও এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি। বিজিবি জানিয়েছে, সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পুশইন প্রতিরোধে সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। স্থানীয় ইউপি সদস্য নাসিরুল ইসলাম জানান, সীমান্ত এলাকায় মাইকিং করে সাধারণ মানুষকে দূরে থাকতে বলা হয়েছে। তিনি আরও বলেন, শূন্যরেখায় অবস্থানরত ২৮ জনকে বাংলাদেশিরা খাবার দিতে না পারায় বিএসএফ তাদের খাবার সরবরাহ করেছে বলে জানা গেছে। উল্লেখ্য, গতকাল ভোরে ১২ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা ১২ পুরুষ, ১০ নারী ও ৬ শিশুকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করলে বিজিবি তা প্রতিরোধ করে।