শুক্রবার ০৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৯ জিলহজ ১৪৪৭ হিজরি
LIVE
Printed on: June 05, 2026
June 05, 2026
খেলাধুলা
খেলাধুলা

ইরাকের সঙ্গে ড্র করেও খুশি স্পেন কোচ

Published: June 05, 2026 at 11:43 AM
ইরাকের সঙ্গে ড্র করেও খুশি স্পেন কোচ

এবারের বিশ্বকাপের অন্যতম হট ফেভারিট স্পেন। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শক্তির বিচারে পিছিয়ে থাকা ইরাকের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে স্প্যানিশরা। জয় না পেলেও অসুবিধার কিছু দেখছেন না স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। বিশ্বকাপের আগে প্রস্তুত হওয়ার আশা করছেন তিনি। এখনও পুরোপুরি চোট কাটিয়ে ফেরেননি স্পেনের প্রধান ফরোয়ার্ড লামিনে ইয়ামাল। এ ছাড়া নিকো উইলিয়ামস, পেদ্রি, রদ্রি, ডেভিড রায়াসহ নিয়মিত দলের কয়েকজনকে বেঞ্চে রেখেই ইরাকের বিপক্ষে দল মাঠে নামিয়েছিলেন লা ফুয়েন্তে। ম্যাচে বলের ৬৩ শতাংশ নিয়ন্ত্রণ ধরে রাখে স্প্যানিশরা। ১৬ মিনিটে দলকে লিড এনে দেন ফেররান তোরেস। ইরাক মিনিট দশেক পর সমতায় ফিরলে স্কোরলাইন ১-১ হয়। শেষ পর্যন্ত ড্র করেই মাঠ ছাড়ে দু'দল। ম্যাচ শেষে স্প্যানিশ কোচ লা ফুয়েন্তে বলেন, ‘আজকের দিনটা ছিল কিছুটা সংবেদন আর অন্য খেলোয়াড়দের সুযোগ দেওয়ার। সেখানে কেউ চোট পায়নি এটাই গুরুত্বপূর্ণ। ম্যাচটিতে অভিষেক হওয়া খেলোয়াড়দের ভবিষ্যৎ তারকা আখ্যা দিয়ে তিনি বলেন, ‘এখন আমরা নতুন পর্যায়ে প্রবেশ করছি, যেখানে আরও বেশি তীব্রতা থাকবে এবং আরও বেশি ফুটবলারের ভূমিকা প্রয়োজন হবে। আগামীকাল আমরা যুক্তরাষ্ট্রে যাচ্ছি এবং এটি আমাদের মনোযোগকে ঠিক সেখানেই নিয়ে যাচ্ছে, যেখানে থাকা দরকার। তারা সবাই এই সুযোগ আদায় করে নিয়েছে। এই ম্যাচটি আমাদেরকে সেসব খেলোয়াড় অভিষেক করানোর সুযোগ করে দিয়েছে, যারা তা প্রাপ্য ছিল। তারা ভবিষ্যতের ফুটবলার এবং দ্রুতই তাদেরকে আমরা মূল দলে দেখতে পাবো। বিশ্বকাপের আগে ৯ জুন পেরুর বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে স্পেন। এরপর ১৫ জুন বিশ্বকাপের মূল অভিযান শুরু করবে তারা।  লা ফুয়েন্তে বলেন, ‘আমাদের পরিকল্পনা অনুযায়ীই কাজ করার কথা এবং সময়সূচীই আমাদের আত্মবিশ্বাস জুগিয়েছে যে, ১৫ তারিখের মধ্যে প্রস্তুত হয়ে উঠতে হবে। এমনিতে সবকিছু খুব ভালোভাবেই চলছে, কিন্তু এমন একটা দিন আসতে পারে, যখন আমাদের কোনো কিছু স্থগিত রাখতে হতে পারে।