ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, পারমাণবিক অস্ত্রে সজ্জিত বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রের বিরুদ্ধে ৪০ দিন ধরে দাঁড়িয়ে থাকা কোনো সহজ বিষয় নয়। তার দাবি, এই সংঘাতের মাধ্যমে বিশ্ব ইরানি জাতির প্রকৃত শক্তি উপলব্ধি করেছে। শুক্রবার (৫ জুন) এক প্রতিব্দনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-তে প্রচারিত বক্তব্যে আরাঘচি বলেন, বিশ্বের সবচেয়ে বড় শক্তির মোকাবিলা করে ৪০ দিন টিকে থাকা কোনো সাধারণ ঘটনা নয়। এর মাধ্যমে বিশ্ব ইরানি জাতির সামর্থ্য ও দৃঢ়তা দেখেছে। এ সময় তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতিও সতর্কবার্তা দেন। আরাঘচি বলেন, আমরা আঞ্চলিক দেশগুলোকে সতর্ক করে দিয়েছি যে, ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসনে ব্যবহৃত মার্কিন সামরিক ঘাঁটিগুলো বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে। তবে কঠোর এই অবস্থানের পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি। বিশেষ করে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করে আরাঘচি বলেন, সৌদি আরবের সঙ্গে টেকসই ও গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
শিরোনাম
এবার লোকসভাতেও ভাঙতে চলেছে মমতার দল
হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি করল ইসরায়েল
যৌথ সংবাদ সম্মেলন সমরাস্ত্র বাণিজ্য জোরদারে সম্মত বাংলাদেশ-তুরস্ক
ইরাকের সঙ্গে ড্র করেও খুশি স্পেন কোচ
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু আক্রান্ত ১৪১১
চাঁপাইনবাবগঞ্জে মধুমালা রেডিও ক্লাবের বিশ্ব পরিবেশ দিবস পালন
কন্যাসন্তানের মা হলেন বুবলী
মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ইরানের ‘বৈধ লক্ষ্যবস্তু’ ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ইংল্যান্ডের 'ঘরে ফেরানোর' বিশ্বকাপ দলে কারা কারা আছেন?
ভ্যাট রিটার্নে আসছে বড় পরিবর্তন
Printed on: June 05, 2026
June 05, 2026
আন্তর্জাতিক
মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ইরানের ‘বৈধ লক্ষ্যবস্তু’ ইরানের পররাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
এবার লোকসভাতেও ভাঙতে চলেছে মমতার দল
Jun 05, 2026
হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি করল ইসরায়েল
Jun 05, 2026
ইরাকের সঙ্গে ড্র করেও খুশি স্পেন কোচ
Jun 05, 2026
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু আক্রান্ত ১৪১১
Jun 05, 2026