রবিবার ২৩ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে আজকের খেলায় গোমস্তাপুরের জয় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় জন্মদিনে আনন্দ নয়, অসুস্থ ভাইয়ের জন্য দোয়া চাইলেন বেবী নাজনীন নিককে কেন ভালোবাসেন, জানালেন প্রিয়াঙ্কা শ্রীরামপুরকে পরিবেশবান্ধব গ্রাম ঘোষণায় বিশেষ সভা জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জাপানে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আহত ৩৭ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় যোগ দিলে সংশ্লিষ্ট দেশকে ‘শত্রু’ হিসেবে গণ্য করা হবে: ইরান সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
Printed on: August 23, 2026
June 05, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে মধুমালা রেডিও ক্লাবের বিশ্ব পরিবেশ দিবস পালন

Published: June 05, 2026 at 11:34 AM
চাঁপাইনবাবগঞ্জে মধুমালা রেডিও ক্লাবের বিশ্ব পরিবেশ দিবস পালন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে মধুমালা রেডিও ক্লাব। আজ শুক্রবার সকাল ১০টায় সদর উপজেলার চর নরেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে ক্লাবের সদস্য এবং শিশু-কিশোরদের অংশগ্রহণে বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়। মধুমালা রেডিও ক্লাবের সভাপতি ও কেন্দ্রীয় বেতার শ্রোতা ক্লাবের সদস্য মো. শাহাদাত হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এ আয়োজন অনুষ্ঠিত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন চর নরেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান আলী, ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামাতুল্লাহ মুনিম, সমাজসেবক ও শিক্ষানুরাগী আনারুল ইসলাম, কবি ও লেখক জামরুল জারিফ, শিক্ষক হাসিবুল ইসলাম, হাফেজ আল-আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর যতœ নেওয়া জরুরি। তারা পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান।

এ বছরের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য ছিলÑ “প্রকৃতির অনুপ্রেরণায়, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য” (Inspired by Nature. For Climate. For Our Future.)

মধুমালা রেডিও ক্লাব জানায়, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে স্কুল আঙিনা, বাড়ির ছাদ, টব ও রাস্তার ধারে বিভিন্ন ধরনের গাছের চারা রোপণ করা হবে। পাশাপাশি স্কুল ও বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কার্যক্রমও পরিচালনা করা হবে।

ক্লাবের পক্ষ থেকে আরও জানানো হয়, সরকারের সামাজিক বন বিভাগ ও কৃষি বিভাগের সহযোগিতা পাওয়া গেলে এ বছর বেতার শ্রোতা, ক্লাব সদস্য ও শিক্ষার্থীদের মাঝে প্রায় দুই হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হবে।

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১০ নম্বর শাহজাহানপুর ইউনিয়নে প্রতিষ্ঠিত মধুমালা রেডিও ক্লাব শতাধিক বেতার শ্রোতাকে নিয়ে শিশু-কিশোর ও তরুণদের মধ্যে শিক্ষা, সচেতনতা এবং নিরাপদ পরিবেশ গড়ে তুলতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।