বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ জিলহজ ১৪৪৭ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে তালাবদ্ধ দোকান থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু প্রকৃতি রাঙিয়ে সময়ে আগে গ্রীষ্মেই ফুটেছে বর্ষার কদম ফুল ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৪ জনের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে প্রেমের সম্পর্ক গড়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক মেসার্স মাসকুরা ট্রেডার্সের মালিকের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন; টাকা ফেরত ও শাস্তির দাবি গোমস্তাপুরের বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশইনের চেষ্টা; সতর্ক অবস্থানে বিজিবি চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ আবারও বিয়ে করছেন আমির খান, কনে কে?
Printed on: June 04, 2026
June 04, 2026
জাতীয়
জাতীয়

লাইফলাইন গ্রাহকদের বিদ্যুতের বর্ধিত দাম প্রত্যাহারে চিঠি

Published: June 04, 2026 at 10:09 AM
লাইফলাইন গ্রাহকদের বিদ্যুতের বর্ধিত দাম প্রত্যাহারে চিঠি

আবাসিক গ্রাহকদের নিম্নস্তরের দুই ধাপে বিদ্যুতের বর্ধিত দাম প্রত্যাহারের আবেদন করা হয়েছে। লাইফলাইন গ্রাহক (৫০ ইউনিট পর্যন্ত) এবং প্রথম ধাপে (৭৫ ইউনিট পর্যন্ত) আগের দাম বহাল রাখার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ। এ বিষয়ে বিইআরসিকে চিঠি পাঠিয়েছে বিদ্যুৎ বিভাগ। গত ৩ জুন ঘোষিত নতুন ট্যারিফ অনুযায়ী, আবাসিকে লাইফলাইন গ্রাহকদের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৪ টাকা ৬৩ পয়সা থেকে বাড়িয়ে ৫ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়। এরই মধ্যে প্রান্তিক গ্রাহকদের ভোগান্তির কথা বিবেচনা করে বিদ্যুতের নতুন ট্যারিফ পুনঃবিবেচনার জন্য বিইআরসিকে অনুরোধ করেছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পুনঃনির্ধারিত ট্যারিফে বিদ্যুৎ বিভাগের অনুমোদনক্রমে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃক প্রেরিত প্রান্তিক (লাইফ লাইন) গ্রাহকদের জন্য প্রস্তাবিত ট্যারিফের প্রতিফলন ঘটেনি- যা বিদ্যুৎ বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছে। বিদ্যুৎ বিভাগ মনে করে এর ফলে প্রান্তিক গ্রাহকগণ (লাইফলাইন) বিশেষ করে নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর বিদ্যুৎ খাতে ব্যয় অনেক বেড়ে যাবে ফলে তাদের জীবনযাত্রার উপর বিরুপ প্রভাব পড়তে পারে।  উল্লেখ্য, দেশের নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর জীবন যাত্রার মান বৃদ্ধি করার জন্য বর্তমান সরকার সম্ভাব্য সকল পদক্ষেপ নিয়েছে। ফলে প্রান্তিক গ্রাহকদের (লাইফলাইন) জন্য পুনঃনির্ধারিত ট্যারিফ সরকারের গৃহীত নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এর পরিপ্রেক্ষিতে পুনঃনির্ধারিত ট্যারিফ পর্যালোচনা করে প্রান্তিক গ্রাহকদের (লাইফলাইন) জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃক বুধবার পাঠানো প্রস্তাবের আলোকে পুনঃনির্ধারনের জন্য বিদ্যুৎ বিভাগ হতে  বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) অনুরোধ করে  চিঠি পাঠানো  হয়েছে।